রাজ্যসভায় তৃণমূল প্রার্থী সিপিএম থেকে বহিস্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

Newsbazar24:রাজ্যসভার আসনের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সেলের সভাপতি ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়।
শনিবার তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে পোস্টে জানানো হয়েছে, রাজ্যসভা উপনির্বাচনের জন্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করছে দল। প্রসঙ্গত বর্তমানে তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির রাজ্য সভাপতি পদে রয়েছেন ঋতব্রত। ২০১৭ সাল পর্যন্ত সিপিএমে ছিলেন ঋতব্রত। সিপিএমের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। ফের তিনি রাজ্যসভায় যেতে চলেছেন তৃণমূলের হয়ে
দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হচ্ছে। ওঁকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব, উনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকার বহন করবেন এবং প্রত্যেক ভারতীয়র অধিকারের কথা বলে যাবেন।”
ঋতব্রতকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “ঋতব্রত এই মর্যাদা পাওয়ার যোগ্য। রাজ্য জুড়ে দলের সংগঠনকে শক্তিশালী করা এবং ট্রেড ইউনিয়নের কর্মীদের জন্য তিনি নিরলস পরিশ্রম করেছেন। সময় লাগতে পারে, কিন্তু পরিশ্রমের দাম সবসময়েই পাওয়া যায়।
প্রসঙ্গত প্রাক্তন সিপিএম নেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়কে ২০১৪ সালে তাঁকে রাজ্য়সভায় পাঠিয়েছিল সিপিএম। কিন্তু তার বিরুদ্ধে নারীঘটিত কেলেঙ্কারি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০১৭ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। ঋতব্রতর বিরুদ্ধে দলে তদন্তও হয়। সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূলে যোগ দেন ঋতব্রত। তাঁকে শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়। এবার ফের রাজ্যসভায় পাঠানো হল তাঁকে।

সপ্তাহের সেরা

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

চোখে আলো নেই, তবু ৪৫ বছর ধরে নিজের হাতেই দুর্গাপূজা! বামনগোলার মুকুন্দের ভক্তির কাহিনি

পুরোহিত ছাড়াই নিজের হাতে দুর্গাপূজা নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক ,...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

Topics

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img