রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬ মরশুমের রঞ্জি ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিল বাংলা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি মাঠে কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশকে ইনিংস ও ৯০ রানে পরাজিত করে অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন দল শেষ চারের টিকিট নিশ্চিত করে। ম্যাচের শেষ দিন চা-বিরতির অনেক আগেই জয়ের সিলমোহর পড়ে যায় বাংলার দাপটে।

ঘরামির ম্যারাথন ইনিংসেই ভিত

এই জয়ের মূল কারিগর সুদীপ কুমার ঘরামি। তাঁর অসাধারণ ২৯৯ রানের ইনিংস অন্ধ্রর বোলিং আক্রমণকে কার্যত নিষ্প্রভ করে দেয়। দীর্ঘ সময় ক্রিজে থেকে ধৈর্য ও আক্রমণের মিশেলে তিনি বড় স্কোর গড়ে তোলেন, যা ম্যাচের রাশ পুরোপুরি বাংলার হাতে এনে দেয়। এই ইনিংসের সুবাদেই বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে চাপে ফেলে দেওয়া সম্ভব হয় প্রতিপক্ষকে।

আরও পড়ুন- ক্রিকেট উন্মাদনায় মাতছে বাংলা-বিহার,মালদায় শুরু মালেক ইসলাম মেমোরিয়াল টি-২০

শাহবাজের নিখুঁত বোলিং

বল হাতে সাফল্য এনে দেন শাহবাজ আহমেদ। ২৪ ওভার বল করে ৭২ রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি, যার মধ্যে ছিল তিনটি মেডেন ওভার। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে অন্ধ্রর লড়াই ভেঙে দেন শাহবাজ। তাঁকে কার্যকর সমর্থন দেন সুরজ সিন্ধু জয়সওয়াল (২ উইকেট)। এছাড়া আকাশ দীপ, সুমন্ত গুপ্ত ও অনুষ্টুপ মজুমদার একটি করে উইকেট দখল করেন।

অন্ধ্রর দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ

দ্বিতীয় ইনিংসে অন্ধ্র ৭২.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয়ে যায়। আগের দিনের ৩ উইকেটে ৬৪ রান থেকে শুরু করে এদিন প্রথম সেশনেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় তারা। নীতীশ কুমার রেড্ডি ১৪৪ বলে ৯০ রানের লড়াকু ইনিংস খেললেও সঙ্গতিপূর্ণ জুটি গড়ে উঠেনি। ত্রিপুরাণা বিজয় ৪৬, অধিনায়ক রিকি ভুঁই ৩০ এবং কালিদিন্ডি রাজু ২৫ রান করেন। চোটের কারণে কেএস ভরত ব্যাট করতে নামেননি, যা অন্ধ্রর জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।

সামনে জম্মু ও কাশ্মীর চ্যালেঞ্জ

ম্যাচের সেরা নির্বাচিত হন সুদীপ কুমার ঘরামি। ১৫ ফেব্রুয়ারি থেকে কল্যাণীর একই মাঠে সেমিফাইনালে বাংলার প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর। ঘরের মাঠে সমর্থকদের উচ্ছ্বাসকে পুঁজি করে বাংলা এবার ফাইনালের পথে আর একধাপ এগোতে চাইবে। ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখতে পারলে ট্রফি জয়ের স্বপ্নও উজ্জ্বল হয়ে উঠবে বাংলার শিবিরে।

RANJI TROPHY

সপ্তাহের সেরা

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট! কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি থেকে সুবিধা—জানুন এক নজরে সবকিছু

ই-পাসপোর্টে কী কী সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা নিউজবাজার২৪ ডিজিটাল ডেস্ক:...

টি–টোয়েন্টি ক্রিকেটে ২৫০ রানও আর নিরাপদ নয়! আক্রমণাত্মক ব্যাটিংয়ে বদলে যাচ্ছে ক্রিকেটের পুরনো দর্শন

টি–টোয়েন্টি ক্রিকেটে কেন এত দ্রুত বদলে যাচ্ছে ব্যাটিংয়ের ধরন? নিউজ...

গাজোলে পুকুর খুঁড়তেই উঠল প্রাচীন বিষ্ণুমূর্তি, বালুরঘাটে রহস্যময় সিঁড়ি! দোলপূর্ণিমায় দুই জেলায় হুলুস্থুল

গাজোলে পুকুর সংস্কারে উঠে এল প্রাচীন বিষ্ণুমূর্তি: পূজার্চনায় মাতলেন...

Topics

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট! কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি থেকে সুবিধা—জানুন এক নজরে সবকিছু

ই-পাসপোর্টে কী কী সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা নিউজবাজার২৪ ডিজিটাল ডেস্ক:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img