Newsbazar24 :স্বেচ্ছায় রক্তদান, পরিবেশ দূষণ এবং থ্যালাসেমিয়া রোগ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে
কোলকাতার বারাসতের ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় শতাধিক যুবক সমতল থেকে পাহাড় পর্যন্ত ব্যাইক র্যালি শুরু করেছেন।
সমতল থেকে পাহাড় মোটরসাইকেল র্যালি বারাসাত থেকে গ্যাংটক যাওয়ার পথে ৫ ই জানুয়ারি ২০২৬ মালদা জেলার মালদা সেন্টজন অ্যাম্বুলেন্স সহ প্রায় ৫০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা জানানো হয়। তাদেরকে নিয়ে মালদা শহরে, অভিনব সুসজ্জিত পথ পরিক্রমা করে এল আই সি মোড়ে সচেতনতা পথসভা ও আগত প্রতিনিধিদের সম্বর্ধনা অনুষ্ঠান করা হয়।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার সম্পাদক সৌমিত্র সরকার, চেয়ারম্যান ডাঃ দেবদাস মুখার্জি, মালদা জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অমিতাভ মন্ডল, মালদা ব্লাড সেন্টারের প্রাক্তন ডাঃ সুশান্ত ব্যানার্জি, ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন বারাসাত সম্পাদক সুজন সিকদার, রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা, ডাঃ সন্তোষ দে প্রমূখ। অনুষ্ঠানে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার পক্ষ থেকে ডাঃ সুশান্ত ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করে সম্বর্ধনা জানানো হয়।





