news bazar24: পৃথিবীর শোভা, সৌন্দর্য এবং পবিত্রতার এক অনন্য রূপ হচ্ছে নদী। সেই বহমান নদী মানেই ঝাঁপিয়ে পড়া, সাঁতার কাটা। শৈশবের এমন মজার স্মৃতি কতো না কিছু আছে অনেকরই। কিন্তু যদি এমনটা হয় যে, আপনি নদীতে ডুব দিলেন, আর ভেসে উঠল আপনার মাংস বিহীন হার। হাড়গুলো ছাড়া কিছুই নেই শরীরে!
তাহলে ব্যাপারটা কেমন মনে হবে আপনার?
তাহলে জানাই, স্পেনে এমনই একটি ভয়ঙ্কর নদী আছে, যেখানে ডুব দিলে কঙ্কাল হয়ে উঠে। ‘রিও টিনটো’ নামের এ নদীর জল অত্যন্ত আম্লিক বা অ্যাসিড যুক্ত এবং ভারী ধাতু সমৃদ্ধ। এই নদীর জলে রয়েছে প্রচুর ফেরিক আয়রন। আন্দালুসিয়া পর্বত থেকে এই নদীটির উৎস স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে গিয়েছে। আসলে এই নদীটি মাইন খননের ফলে উৎপন্ন হয়েছে। জানা গেছে, প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে। এই মাইনটির ব্যাপ্তি এতোটাই প্রবল যে, এর আশেপাশের সমস্ত গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। এমনকি এই নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করে ফেলেছে। এই খননের নকশা অর্থাৎ নদীটি এতোটাই দৃষ্টি আকৃষ্ট যে দেখলে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছেন। তবে যতই সুন্দর হোক না কেনো, এটাকে স্পর্শ করা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মত কাজ ।


