news bazar24, কলকাতা: খুব কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মেট্রোর বিকল্প নেই। বিশেষ করে অফিস যাত্রীদের জন্য, মেট্রো যাতায়াতের অন্যতম মাধ্যম।
এর পাশাপাশি ভাড়াও মানুষের নাগালের বাইরে । তবে এবার মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ। ভাড়া বাড়ছে। কতটা ভাড়া বাড়ছে মেট্রোরেল কর্তৃপক্ষ ? বিস্তারিত জেনে নিন…
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, শেষ মেট্রোর জন্য বাড়তি ভাড়া গুনতে হবে এবার থেকে । ১০ ডিসেম্বর থেকে যাত্রীদের বর্ধিত ভাড়া দিতে হবে। মূলত, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপনি যদি কবি সুভাষ এবং দমদম থেকে রাত 10:40 টায় মেট্রোতে উঠতে চান তবে আপনাকে 10 টাকা অতিরিক্ত ভাড়া দিতে হবে। অর্থাৎ, যে ভাড়া নেওয়া হয়েছে তার সাথে আপনাকে অতিরিক্ত 10 টাকা দিতে হবে।
ভাড়া বাড়ছে কেন ?
মূল মেট্রোরেল জানিয়েছে, যেহেতু রাতে অতিরিক্ত মেট্রো চালাতে হয়, তাই অন্যান্য খরচ বাড়ছে। এ কারণে যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা ভাড়া দিতে হবে।



