মুর্শিদাবাদে সুইমিং পুলের কাজ মার্চের মধ্যেই শেষ করার নির্দেশ জেলাশাসকের

Newsbazar24:মুর্শিদাবাদ জেলার ক্রীড়া প্রেমীদের কাছে সুখবর। অবশেষে নবপর্যায়ে অত্যাধুনিক জেলা সুইমিং পুলের উদ্বোধন হতে চলেছে আগামী মার্চে। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা সুইমিং এ্যাসোসিয়েশনের পরিদর্শন করে জেলাশাসক নীতিন সিংহানিয়া আগামী মার্চের মধ্যে কাজ শেষ করার‘ডেডলাইন’ বেঁধে দিলেন তিনি।

মুর্শিদাবাদের নবনির্মিত সুইমিং পুল

এদিন মুর্শিদাবাদের আধুনিক সুইমিং পুলের নির্মাণকাজ পরিদর্শনের পর জেলাশাসক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে জেলার বহু প্রতীক্ষিত এই সুইমিং পুলের ৯৫ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি ৫ শতাংশ কাজ খুব দ্রুতই শেষ করা হবে । মার্চ মাসে যাতে এটা চালু করে যায়, তার প্রচেষ্টা করা হচ্ছে।’ যে সমস্যা রয়েছে সেগুলি সমাধান করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। কেন চালু করা যাচ্ছে না সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলাশাসক পদাধিকারবলে এই সংস্থার সভাপতি। তিনি এই এসোসিয়েশন নিয়ে কমিটির সঙ্গে কথা বলেন। সেখানে এই পুল পরিচালনার জন্যে সমন্বয় কমিটির তালিকাও চেয়েছেন জেলাশাসক। সেখানে কী কী সমস্যা রয়েছে এদিন তা জানতে চান। কী কী করা দরকার তাও জানতে চান জেলাশাসক। দুসপ্তাহের মধ্যে ফের এটা নিয়ে বৈঠক হবে
জেলাশাসকের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত সেখ, যিনি এই এ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা, জেলা পরিকল্পনা আধিকারিক জয়শ্রী গারোয়াল। দু’জনেই নির্মাণের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
প্রসঙ্গত ১৯৪৩ সালে এই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু। এই সুইমিং এ্যাসোসিয়েশনের সঙ্গে অনেক নামী সাঁতারু জড়িয়েছিলেন। এরা জঙ্গীপুর থেকে ৮১ কিমি লম্বা সাঁতার বা জিয়াগঞ্জ থেকে ১৯ কিমি সাঁতার পরিচালনা করে। তবে বারবার উদ্যোগ নিয়েও চালু করা যায়নি এই সুইমিং পুল। এবার আশার আলো দেখছেন সুইমিং এ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

সপ্তাহের সেরা

নামে সাগর কিন্তু স্বাদে মিষ্টি! টাইবেরিয়াস সাগরের নীল জলরাশির নিচে কোন রহস্য লুকিয়ে আছে?

টাইবেরিয়াস সাগর কী এবং কোথায় অবস্থিত? নিউজ বাজার ২৪ ডেস্ক...

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন কীভাবে? অ্যান্ড্রয়েড ও আইফোন ইউজারদের জন্য সহজ ট্রিক

অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার সহজ পদ্ধতি হোয়াটসঅ্যাপে কল...

আইপিএল ২০২৬ শুরু ২৮ মার্চ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি কবে খেলবে? দেখুন পূর্ণাঙ্গ সূচি

২৮ মার্চ থেকে শুরু আরসিবি-র আইপিএল অভিযান নিউজ বাজার২৪, ক্রীড়া...

ট্রেনের নম্বর ও সময়সূচীতে বড় পরিবর্তন, যাত্রীদের সতর্ক করল রেল প্রশাসন

যাত্রীদের জন্য রেলের বিশেষ সতর্কবার্তা নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ভারতীয় রেল...

Topics

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন কীভাবে? অ্যান্ড্রয়েড ও আইফোন ইউজারদের জন্য সহজ ট্রিক

অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার সহজ পদ্ধতি হোয়াটসঅ্যাপে কল...

আইপিএল ২০২৬ শুরু ২৮ মার্চ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি কবে খেলবে? দেখুন পূর্ণাঙ্গ সূচি

২৮ মার্চ থেকে শুরু আরসিবি-র আইপিএল অভিযান নিউজ বাজার২৪, ক্রীড়া...

ট্রেনের নম্বর ও সময়সূচীতে বড় পরিবর্তন, যাত্রীদের সতর্ক করল রেল প্রশাসন

যাত্রীদের জন্য রেলের বিশেষ সতর্কবার্তা নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ভারতীয় রেল...

অন্ধকারে আলোর দিশা: শেখ হাসিনার হস্তক্ষেপে কাটছে বাংলাদেশের জ্বালানি সংকট

ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতার গুরুত্ব নিউজ বাজার২৪ ডেস্ক: বিশ্বজুড়ে জ্বালানি তেলের...

শুক্রবার কেমন থাকবে আবহাওয়া? কলকাতা, মালদহ ও উত্তরবঙ্গে বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস

শুক্রবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে নিউজ বাজার২৪ ডেস্ক : ফাল্গুনের...

ইন্টারনেটের জগতে বাংলা ভাষার জয়জয়কার: গুগল ক্রোম ও জেমিনাই এআই-এর যুগলবন্দি

গুগল ক্রোমে সরাসরি যুক্ত হলো জেমিনাই এআই প্রযুক্তি নিউজ বাজার...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img