newsbazar24 : অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জির বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন মমতা ব্যানার্জি কেন ললিপপ খাবে। তার জন্য দেশ আছে, ভারতবর্ষের রাজ্য আছে। মমতা ব্যানার্জি নিজে কি করছেন সেটা আমার জানা নেই। তিনি তার রাজ্যটা ঠিক রাখুন তাহলেই হবে বললেন অধির রঞ্জন চৌধুরী। এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ কলুষিত হতে দেবেন না দিদি এটাই আমাদের ।
তিনি আরো বলেন আপনি এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের একজন নেতা। এখানে যখন নরেন্দ্র মোদী আসেন তিনি তখন হিন্দুর প্রবক্তা হিসাবে নিজেকে তুলে ধরেন আর আপনি এখানে মুসলমানদের প্রবক্তা হিসাবে। মাঝখান থেকে সাধারণ মানুষের স্বার্থ এই নির্বাচনে আপনাদের হিন্দু মুসলিম রাজনীতির মধ্যে হারিয়ে যায়। আর লাভ হয় মোদি আর দিদি র। অধীর বলেন মমতা ব্যানার্জির যদি কোন কিছু বলার থাকে তাহলে উনি মোদিকে গিয়ে বলুন এখানে বাজার গরম করার কি আছে। বাংলাদেশের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কে কি বাতেলা মারছে তাই নিয়ে আমাদের কি আছে। সরকারিভাবে কি বাংলাদেশ কখনো বলেছে যে আমরা ভারত বর্ষ দখল করব।
তিনি এ বিষয়ে তুলে ধরেন যে আপনারা সকলেই জানেন বাংলাদেশ একটি শক্তি আছে তারা সবসময় চায় বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যে ঐক্য আছে সেটি নষ্ট করার জন্য। এইসব কথা তারাই বলছে যারা বাংলাদেশে মৌলবাদীদের উত্থান চাইছে এবং আফগানিস্থানের যে মডেল সেই মডেল বাংলাদেশে করতে চাইছে। তারাই আজ এইসব বাতেলা মারছে।
অধীর বলেন কে কি বলছে না বলছে তাই নিয়ে মুখ্যমন্ত্রীর এতো বাহাদুরি দেখানোর তো কোনো মানে হয়না। তিনি আরো বলেন এই দিকে কর্ণপাত না করে আপনি চেষ্টা করুন মোদিকে বলে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার সেই বর্ডারে ফেন্সিং তৈরি করা হোক। মোদির সঙ্গে আপনার তো ইডি এবং সিবিআই বাঁচাতে অনেক কথাবার্তায় হয় এটা নয় একটু বলুন , বললেন অধীর। অধীর এ বিষয়ে বলেন বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হোক তিক্ততা হোক এটা কখনোই আমি চাইব না।



