Newsbazar24:রবিবার ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৭১তম জন্মদিন। আমরা Newsbazar24 এর পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানাই এবং দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্ট জমানার অবস্থান ঘটিয়ে আমজনতার পরিবর্তনের রায়ের মধ্যে দিয়ে তিনি ক্ষমতায় এসেছেন। প্রায় ১৪ বছর তিনি ক্ষমতায় রয়েছেন। জনতার আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে তিনি বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি ঘোষণা করেছেন যার ফল ভোগ করছেন আমজনতা। যদিও তিনি আপামোর জনসাধারণের কাছে দিদি বলে পরিচিত।
ইতিমধ্যে দেশ, বিদেশের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিরোধিতাকে দূরে সরিয়ে রেখে জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে ৯টা ৫০ নাগাদ মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এক্স হ্যান্ডলে মোদি লেখেন , ” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির জন্মদিনে আমার শুভেচ্ছা। ওনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করি”।



