Newsbazar24:: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অবশেষে মালদহে মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল অত্যাধুনিক ক্যান্সার পরিষেবা। এখানে ক্যান্সার আক্রান্ত রোগীদের আধুনিক উন্নতমানের মেশিনের মাধ্যমে রেডিও থেরাপি, কেমোথেরাপি দেওয়া হচ্ছে মেডিকেল কলেজের ট্রমা কেয়ার ইউনিট বিভাগের ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে। এমনটাই জানিয়েছে মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ পার্থ প্রতিম মুখার্জি । তিনি বলেন ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যান্সার আক্রান্ত রোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। সম্পূর্ণ বিনামূল্যে। মেডিকেল কলেজের এই ব্যবস্থায় স্যার আক্রান্ত রোগীদের আর বাইরে যেতে হবে না মালদাতে বসেই অত্যাধুনিক চিকিৎসা গ্রহণ করতে পারবেন, পাশাপাশি ক্যান্সার আক্রান্ত রোগী যারা আউটডোরে পরিষেবা নেন, সেই সব রোগীদের বিভিন্ন বিষয়ের রিপোর্ট নিয়ে প্রতি সপ্তাহের শুক্রবার নানান অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে বোর্ড বসে। বায়োপসি থেকে সিটি স্ক্যান সবই বিনামূল্যে রয়েছে রোগীদের জন্য।
এই বিষয়ে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম মুখার্জি জানিয়েছেন, প্রতিদিন ঘরে সাত থেকে আট জন জন রোগী এখানে আসেন ক্যান্সার চিকিৎসার পরিষেবা পেতে। মেডিকেল কলেজে ভর্তি না হয়েও এই চিকিৎসা পরিষেবা নেওয়া যেতে পারে।। দীর্ঘদিন ধরেই মালদা মেডিকেল কলেজে লিন্যাক এক্সিলেটার মেশিনের মাধ্যমে রেডিও থেরাপি দেওয়া হয়। এমনকি কেমোথেরাপিও দেওয়া হয়। এখানে সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে হয়।





