Dipabali Recipe: মিষ্টি রসমালাই বাড়িতে বানাবার রেসিপি দেখে নিন

Newsbazar24:পূজা সহ যেকোন উৎসব অনুষ্ঠানে মিষ্টি বাঙালির খুব প্রিয়, মিষ্টি রসমালাই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানোর রেসিপি টা দেখে নিন।
উপকরন:-
১ লিটার দুধ (ফুল ফ্যাট),২ কাপ চিনি,১/২ কাপ গুঁড়ো দুুধ / মিল্কমেড,পরিমাণ মতো কেশর,৩ টেবিল চামচ ভিনিগার,৩-৪ টে ছোট এলাচ,পরিমাণ মতো জল, প্রয়োজন অনুযায়ী ড্রাই ফ্রুটস,গোলাপের পাপড়ি।
প্রথমে এক লিটার দুধ ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দু তিন বার নেড়েচেড়ে সামান্য ঠান্ডা করে নিয়ে ৩ টেবিল চামচ ভিনিগার দুই টেবিল চামচ জল মিশিয়ে অল্প অল্প করে দিয়ে ছানা কেটে নিতে হবে, তারপর একটা পাত্রের উপর ছাকনি রেখে তার উপরে একটা পাতলা সুতির কাপড় রেখে ছানা টা ঢেলে সাথে সাথে জল দিয়ে ধুয়ে কাপড় টা কে হালকা হাতে চিপে ছানার জল কিছু টা ঝরিয়ে নিয়ে, তারপর কাপড়ের মুখ টা বেঁধে ছানা টা কে ১৫- ২০ মিনিট ঝুলিয়ে রাখতে হবে। এই সময় এক কাপ চিনি আর ওই কাপেরই পাঁচ কাপ জল দিয়ে সিরা তৈরি করে নিতে হবে একদম পাতলা করে।
২০ মিনিট পরে একটা পাত্রে ছানা টা ঢেলে খুব হালকা হাতে সাত থেকে আট মিনিট হাতের তাল দিয়ে মেখে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে, খেয়াল রাখতে হবে বল গুলোর গায়ে যেন কোনো ক্র‍্যাক না থাকে, যদি থাকে তবে বুঝতে হবে আর একটু মেখে নেবার প্রয়োজন আছে।। এবার আগে থেকে তৈরি করে রাখা সিরা টা গরমে বসাতে একদম টগবগ করে ফুটে উঠলে রসগোল্লার বল গুলো ছেড়ে দিতে হবে, লো হিটে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে, তারপর ঢাকা দিয়ে ১০ মিনিট হাই হিটে ফোটাতে হবে, এরপর ঢাকা খুলে আবার ১০ মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে হবে।।
এরপর এক লিটার দুধ খুব ভালো করে ফুটিয়ে তার থেকে কিছু টা দুধ তুলে নিয়ে তার সাথে আমুলের হাফ
কাপ গুঁড়ো দুধ / মিল্কমেড মিশিয়ে রাখতে হবে, এবার ফোটানো দুধে কয়েকটা কেশর আর ছোট এলাচ গুঁড়ো এক কাপ চিনি দিয়ে ফোটাতে হবে, তবে ঘন করা যাবে না।(চিনির পরিমাণ যে যেমন মিষ্টি খায় সেই হিসেবে আন্দাজ করে দিতে হবে)
এরপর রসগোল্লা গুলো সিরা থেকে তুলে একটা ছাকনির উপর রেখে রস টা ঝরিয়ে নিতে হবে, রস ঝরে গেলে একটা বাটি তে জল নিয়ে একটা রসগোল্লা ফেলে দেখে নেওয়া যেতে পারে যদি জলের নিচে চলে যায় তবে বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে।
এরপর রসগোল্লা গুলো ফোটানো দুধে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে আগে থেকে গুলিয়ে রাখা গুঁড়ো দুধ মেশাতে হবে, তারপর আবার খানিক ক্ষণ ফুটিয়ে নিয়ে বেশ ক্ষীর ক্ষীর মতো হবে, তারপর ঠান্ডা করে নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিয়ে পরিবেশন করতে হবে ।

সপ্তাহের সেরা

পুরাতন মালদায় মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ শিশু, এলাকায় শোক

মহানন্দা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ ২ শিশু নিউজ বাজার২৪...

গাজোলে বিজেপি নেতার ছেলের উপর হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক

চায়ের দোকানে বসে থাকার সময় হামলার অভিযোগ নিউজ বাজার২৪ ডেস্ক...

মতিঝিলের হোটেলের বন্ধ ঘরে কী চলছিল? আচমকা হানা পুলিশের, পর্দাফাঁস বড়সড় মধুচক্রের

পুলিশের অভিযানে আটক ৪, উদ্ধার ৪ মহিলা মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল...

২১ মে বাংলার আবহাওয়ায় বড় বদল!কলকাতা-মালদায় বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

মাছ চাষ করলেই পাবেন মোটা টাকা! ৬০% পর্যন্ত ভরতুকি দিচ্ছে কেন্দ্র,রইল আবেদনের নিয়ম

কারা পাবেন মাছ চাষের সরকারি ভর্তুকি? নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

Topics

পাকিস্তানকে ধুয়ে দিল বাংলাদেশ! টেস্ট সিরিজে ঐতিহাসিক হোয়াইটওয়াশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ল বাংলাদেশ নিউজ বাজার২৪ ডেস্ক : ক্রিকেট...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img