মালদা শহরের বাড়ির ছাদেই কমলার বাগান, ফলছে গাছ ভর্তি ভর্তি কমলা ! আকারে বড় ,খেতেও মিষ্টি

news bazar24: মালদায় বেকারদের স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছেন একজন প্রাক্তন শিক্ষক। মালদায় কমলালেবু ফলাচ্ছেন তিনি। কোন দার্জিলিং-এর কমলাবাগানে নয়। মালদা শহরের একটি বাড়ির ছাদেই ফলছে এমন কমলা। দুটি গাছে ফলেছে শতাধিক কমলা। এই বছর প্রথম নয়, গত তিন বছর ধরে বাড়ির ছাদেই গাছ ভর্তি কমলা ফলছে। তবে এই বছর সব থেকে বেশি ফলেছে।

আকারে বড় খেতেও মিষ্টি মালদার ছাদ বাগানে উৎপাদিত এই কমলা।মালদা শহরের সিঙ্গাতলা এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক অতনু কুমার ঝাঁ। বাড়ির তিনতলার ছাদে তৈরি করেছে ছাদ বাগান। সেখানেই সখে গত চার বছর আগে দুইটি কমলালেবুর চারা লাগিয়েছিলেন তিনি। মালদার মাটিতে আদৌ কমলালেবুর গাছ হয় কিনা, পরীক্ষামূলক ভাবে তিনি গাছ লাগিয়েছিলেন। কিন্তু চারা লাগানোর এক বছর পর থেকেই ফল হতে শুরু করেছে। দুটি গাছেই তিন বছর ধরে কমলা ধরছে।

তাঁর ছাদবাগানের গাছের কমলা খেতে মিষ্টি, এমনকি আকারেও বড়। অনেকদিন রেখে এই কমলা খাওয়া যায়। পরীক্ষামূলক ভাবে গাছ লাগিয়ে তিনি সফল হয়েছেন। মালদার মাটিতেও কমলা লেবুর বাগান তৈরি সম্ভব বলে জানান তিনি। ছাদ বাগানে কমলা গাছ পরিচর্যা করতে তেমন কোন রাসায়নিক ব্যবহার করেননি তিনি। শুধুমাত্র জৈব সার দিয়েই এই ফলন।

নির্দিষ্ট সময়ে গাছে জল দেন তিনি। যে কেউ ছাদ বাগানে ও এই কমলা গাছ লাগাতে পারেন। বেকার যুবকরা অল্প জায়গাতেই কমলা চাষ করে উপার্জন করতে পারবেন। ছাদ বাগানেও কমলার ফলন যে ব্যাপক হারে হতে পারে, তার দৃষ্টান্ত তৈরি করেছেন প্রাক্তন শিক্ষক। কমলালেবুর গাছের পাশাপাশি বর্তমানে কাটিমন প্রজাতির আম দেখতে পাওয়া যায় তার ছাদে। এছাড়াও রয়েছে কাঁঠাল কামরাঙ্গা, পেয়ারা, লেবু, জামরুল, আপেল সহ বিভিন্ন প্রজাতির গাছ।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img