Newsbazar24:পূর্ব রেলের মালদা বিভাগের উদ্যোগে জাতীয় গ্লুকোমা সচেতনতা মাস উপলক্ষে ডিভিশনাল রেলওয়ে হাসপাতালের ওপিডিতে গ্লুকোমা স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করা হয়।
মালদা রেলওয়ে হাসপাতালে চিফ মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট ডাঃঅনুপা ঘোষের তত্ত্বাবধানে এই কর্মসূচি অনুচিত হয়।
গ্লকোমা একটি নীরব রোগ, যার উপসর্গ অনেক সময় প্রকাশ পায় না—ফলে নিয়মিত চোখ পরীক্ষা না করলে দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়। গ্লকোমার প্রারম্ভিক শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ ললিত মোহন অধিকারী, এ.সি.এম.এস/আই/মালদা, গ্লকোমা রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানান তিনি জানান যে নিয়মিত চোখ পরীক্ষা অত্যন্ত জরুরি, বিশেষত যখন রোগটি অনেক ক্ষেত্রে কোনো উপসর্গ ছাড়াই অগ্রসর হয়।
ডাঃ অধিকারী আরও উল্লেখ করেন যে রেলওয়ে কর্মীদের জন্য চোখ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই সংবেদনশীল ও দায়িত্বপূর্ণ কাজে নিয়োজিত, বিশেষ করে ট্রেন চালনা বা ট্রেন অপারেশনের সঙ্গে যুক্ত দায়িত্বে যেখানে পরিষ্কার দৃষ্টি নিরাপত্তার জন্য অপরিহার্য।
এই স্ক্রিনিং ক্যাম্পটি রেলওয়ে কর্মী, তাঁদের পরিবার-পরিজন এবং অবসরপ্রাপ্ত রেলকর্মীদের জন্য করা হয়। মেডিক্যাল বিভাগ সকলকে এই সুযোগ গ্রহণ করার অনুরোধ জানিয়েছে এবং গ্লকোমার প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।
জানা গেছে মালদা বিভাগের উদ্যোগে এই গ্লকোমা স্ক্রিনিং কর্মসূচি রেলকর্মীদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।





