মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের ডাঃ সুশান্ত ব্যানার্জির অবসরের দিনে রক্তদান

Newsbazar24::ডাক্তার ছাড়াও নিজেকে অন্য একটি পরিচয়ে প্রতিষ্ঠিত করেছেন, নিয়মিত স্বেচ্ছা রক্তদাতা। নিজে রক্তদান করেন, নিজের পিতা মাতার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান, দাতাদের উদ্বুদ্ধ করে রক্তদানে অনুপ্রেরণা দেন। এবার নিজের চাকরী জীবন থেকে অবসর গ্রহণ কালীন রক্তদান শিবির আয়োজন করে মানবিকতার নজির গড়লেন । ডাঃ সুশান্ত ব্যানার্জির জন্মস্থান সুদূর বাঁকুড়া জেলা হলেও জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টারের দায়িত্বপ্রাপ্ত ডাক্তারবাবু হিসেবে। দীর্ঘ ৬৫ টা বসন্ত অতিবাহিত করে শেষ বসন্তের সমাপ্তি হয় রক্তদানের মধ্য দিয়ে। মালদা ব্লাড সেন্টারের কর্মীবৃন্দের উদ্যোগে ৮ ই ডিসেম্বর ২০২৫ মালদা মেডিক্যাল কলেজ থ্যালাসেমিয়া ইউনিটে পাতা হয়েছিল রক্তদান শিবির। উক্ত রক্তদান শিবিরে ডাঃ সুশান্ত ব্যানার্জি রক্ত দান করে শিবিরের শুভ উদ্বোধন করেন । রক্তদানের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অমিতাভ মন্ডল , মালদা ব্লাড সেন্টারের চিকিৎসক এম হক,সেবাশ্রম অ্যাথালেটিক কোচিং সেন্টারের সম্পাদক পুলক ঝা , রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা, সামিউজ্জামনি গনি মোস্তাফা, গৌতম দাস, আদর্শ মিশ্র, বরুণ সরকার, নিপু সরকার, ডাঃ পার্থ দাস গুপ্ত, বিজ্ঞান কর্মী সুনীল সরকার প্রমূখ । শিবিরে প্রায় ১০০ জন রক্তবন্ধু রক্তদান করে মানবিকতার নজির গড়লেন। অভিনব রক্তদান শিবিরে সকলকে ধন্যবাদ জানান মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের স্বাস্থ্যকর্মী মধুসূদন পান্ডে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img