news bazar24 : মালদা ডিভিশনের লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলটদের সাথে তাদের পরিবারের সদস্যদের সাথে ভাগলপুর, জামালপুর, সাহেবগঞ্জ, মালদা এবং মালদা বিভাগের অন্যান্য স্টেশনে LP এবং ALP-দের মধ্যে মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অনুসরণ করা আচরণগত নিদর্শনগুলির বিষয়ে একটি কাউন্সেলিং সেশন পরিচালনা করা হয়।
বলা বাহুল্য, ট্রেন চলাচলের সময় ট্রেনের নিরাপত্তা নির্ভর করে লোকো পাইলটদের দক্ষতা, কর্মক্ষমতা এবং সতর্কতার উপর। এই চালকদের নির্দিষ্ট নিরাপত্তা নিয়ম মেনে ট্রেন চালানোর দায়িত্ব দেওয়া হয়ে থাকে। এদিন
মালদা ডিভিশনের রেল আধিকারিকরা এলপি, এএলপি এবং তাদের পরিবারের সদস্যদের সাথে লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলটদের দায়িত্বের বিবরণ তুলে ধরা হয়। তাদের সংসার জীবনে চাপমুক্ত, মনোরম এবং ভাল পরিবেশ বজায় রাখা এবং পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজনীয়তার মতো বিষয়ে কি করলে তাদের উপকার হয় সেই বিষয়ে আলোচনা করা হয় ।
খালি এই নয় , এই চালকদের ডিউটিতে যাওয়ার আগে ট্রেনের নিরাপদ পরিচালনার জন্য বাড়িতে তাঁকে চাপ মুক্ত রাখা ,ও ট্রেন চালানোর সময় ফোন ব্যবহার এড়ানো, উচ্চ রক্তচাপ কমানোর ব্যবস্থা, ডায়াবেটিস ইত্যাদি এবং ভাল স্বাস্থ্যের জন্য সঠিক পুষ্টিকর খাবার খাওয়ার বিষয়ে নজর দেওয়া হয়। এক কথায়
এই কাউন্সেলিং সেশনের মূল উদ্দেশ্য হল বাড়িতে লোকো পাইলটদের যথাযথ বিশ্রাম এবং মানসিক ও স্বাস্থ্য বিষয়ে নজর রাখা ।




