Newsbazar24:: মালদা জেলা ক্রীড়া সংস্থার তিন দিনব্যাপী ৭৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরু হলো জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। শুক্রবার সকালে সংস্থার পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী । সঙ্গে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য দেবব্রত সাহা, কাউন্সিলর গৌতম দাস বরুণ সর্দার সহ অন্যান্য অতিথি ও ক্রীড়াপ্রেমীরা।

শুক্র, শনি ও রবি তিন দিন ধরে অনুষ্ঠিত হবে মহিলা ও পুরুষ বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা। জানা গেছে এই তিন দিন ধরে মোট ১০০০ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন।
শুক্রবার পুরুষ মহিলা বিভাগের ৩০ টি ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার মহিলাদের বিভিন্ন ইভেন্ট এবং রবিবার পুরুষদের বিভিন্ন ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে। তিন দিনে মিলে প্রায় ১১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্কুল-কলেজ সহ বিভিন্ন সংস্থা থেকে পুরুষ ও মহিলারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। দৌড়, ওয়াকিং রেস, দীর্ঘ লম্ফন, উচ্চ লম্ফন জেভলিন থ্রো সহ বিভিন্ন ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এখানে যারা যোগ্যতা মান পেরোতে পারবে তারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে পরবর্তীকালে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য দেবব্রত সাহা জানান, তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হলো এদিন। তিন দিনের মিলে প্রায় সহস্রাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। মোট ১১০ টি ইভেন্টের খেলা হবে। জেলার বিভিন্ন অংশ থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।





