news bazar24: বাংলাদেশের অস্থিরতায় আতঙ্কিত মালদহের হোটেল মালিকরা। এতটাই যে তারা বাংলাদেশি নাগরিকদের রুম ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হোটেল মালিকরা বলছেন, ‘বাংলাদেশি নাগরিকরা যে বৈধ কাগজপত্র নিয়ে এ দেশে আসছেন সেটা কী করে বুঝব’!
মালদা বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা। ইংরেজবাজার থানার মহদীপুর সীমান্ত দিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়। বাংলাদেশি নাগরিকরাও এই পথ দিয়ে বৈধভাবে ভারতে আসেন। কেউ আসে চিকিৎসার জন্য, কেউ আসে বিভিন্ন কাজে। তারা মালদা শহরের বিভিন্ন হোটেলে রুম ভাড়া নেয়। নির্দিষ্ট সময় পর তারা নিজ দেশে ফিরে যায়। সংখ্যায় বলতে গেলে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ বাংলাদেশের মানুষ মালদায় আসা যাওয়া করে ।
এদিকে বাংলাদেশে সংখ্যালঘুরা এখন ‘আক্রান্ত’। বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি সত্যিই উত্তেজনাপূর্ণ।
মালদা জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমরা ক্ষতির সম্মুখীন হব। তবে বাংলাদেশে অস্থিরতা নিয়ে আমরা চিন্তিত।” তার কথায়, “বাংলাদেশিরা বৈধ কাগজপত্র নিয়ে ভারতে আসছেন তা আমরা কীভাবে নিশ্চিত করব? আইনি সমস্যা এড়াতে আমরা আপাতত বাংলাদেশি নাগরিকদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” হোটেল মালিকদের সিদ্ধান্তকে সমর্থন করেছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স।
সংগঠনটির সেক্রেটারি উত্তম বসাক বলেন, “বাংলাদেশে এখন অস্থিরতার পরিবেশ। এমনকি বৈধ কাগজপত্র ছাড়া অপরাধীরাও অবৈধভাবে প্রবেশ করতে পারে। হোটেল মালিকরা পরবর্তীতে আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন।”



