Newsbazar24 Desk:গতকাল সংসদে ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিভিন্ন বণিক সংগঠন গুলোর পক্ষ থেকে বাজেটের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। বাজেট নিয়ে হতাশা প্রকাশ করলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি উজ্জ্বল সাহা। তিনি বলেন, বাজেটে ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে কৃষিভিত্তিক শিল্পে বরাদ্দ বেশি করা হলেও মালদার ম্যাঙ্গো হাব তৈরির দাবি উপেক্ষিতই থেকে গেল। ফলে আমকে ঘিরে একাধিক শিল্প এবং আমজাত পণ্যের উপর শিল্পের সম্ভাবনা অনেকটাই কমে গেল। গত বছর বিহারে মাখনাহাব করার ব্যাপারে অর্থ বরাদ্দ হয়েছিল কেন্দ্রীয় বাজেটে, অথচ মালদায় ম্যাংগো হাব করার ব্যাপারে এবং বিদ্যমান এয়ারপোর্ট পুনরায় চালু করার জন্যও কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হলেও, সেই দাবিকে মান্যতা দেওয়া হলো না বাজেটে। পাশাপাশি মালদার রেশম চাষ তথা রেশমশিল্প এবং উত্তর বঙ্গ নিয়েও কোনও প্যাকেজ এর কথা কেন্দ্রীয় বাজেটে নেই। তিনি আরও বলেন জেলার আর্থ সামাজিক ও কর্মসংস্থানের কোনো বিকল্প দিশা মেলানি এবারের বাজেটে।
যদিও জেলা বিজেপির এক মুখপত্র জানিয়েছেন শিল্পায়নের জোয়ার আনতে ও পরিকাঠামোগত উন্নয়নে বিপুল বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে এই বাজেটে।





