news bazar24: আগামী কাল থেকে শুরু হচ্ছে বাসন্তী পূজা ।মালদহ সাহাপুর ভারত সেবাশ্রমে অনুষ্ঠিত হবে বাসন্তী পুজো।এই বছর ৯৮ বছরে পড়ছে এই পূজা। প্রত্যেক বছরের মত এই বছরেও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এলাকার বিশিষ্টদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুজোর পাঁচ দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহারাজরা এখানে আসেন। বাসন্তী পুজোর নবমীর দিন অনুষ্ঠিত হয়ে থাকে বিশ্ব শান্তি যজ্ঞ।
বাসন্তী পুজো উপলক্ষে এবার ভারত সেবাশ্রম এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাসন্তী পুজো উপলক্ষে প্রতিদিন আগত ভক্তদের মধ্যে অন্ন ভোগ বিতরণ করা হয়। প্রতিদিন প্রায় কয়েক হাজার ভক্ত এখানে অন্ন ভোগ গ্রহণ করেন। অন্নপূর্ণা পুজোর দিন সবথেকে বেশি অন্নভোগ নেওয়ার ভিড় দেখা দেয় ভক্তদের মধ্যে। ভারত সেবাশ্রমের একপ্রান্তে অস্থায়ী খাবার জায়গা তৈরি করে ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে প্রসাদ। দশমী পর্যন্ত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ।


