মালদহ শহরে অনুষ্ঠিত হলো রঙের কার্নিভাল

কার্তিক পাল: জেলা জুড়ে বর্ষবরণের আবহে বিভিন্ন জায়গায় চলছে উৎসব। কোথাও চলছে মেলা। শহরের একদিকে পুরসভার উদ্যোগে শুরু হয়েছে কার্নিভাল। অন্যদিকে শহরের আর এক অংশে শুরু হয়েছে এক আলাদা ধরনের রং তুলির উৎসব। যেখানে অংশগ্রহণ করেছে পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে এদের আঁকা ছবি নিয়ে হাজির এই উৎসবে।
মালদহের সর্বজয়ী ক্লাবের ব্যবস্থাপনায় ক্লাবের পূজো প্রাঙ্গণে শুরু হয়েছিল শতাধিক শিল্পীর হস্তশিল্প ও ভাস্কর্য নিয়ে তিন দিনের উন্মুক্ত চিত্র ভাস্কর্য মেলা। যার পোষাকি নাম দেওয়া হয়েছে ‘আর্ট হাট’। গুটি গুটি পায়ে এই মেলা এবারে সপ্তম বর্ষে পদার্পণ করল। বৃহস্পতিবার প্রভু যিশুখ্রিস্টের শুভ জন্মদিনে মনস্কামনা মন্দিরের পাশে সর্বজয়ী ক্লাব পূজা প্রাঙ্গণে প্রদীপ জ্বালিয়ে উন্মুক্ত চিত্র ভাস্কর্যমেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউন্সিলর গৌতম দাস, সর্বজয়ী ক্লাবের সভাপতি রঞ্জিত মুৎসুদ্দি ও সক্রিয় সদস্য সঞ্জীব শীল চিত্রশিল্পী প্রসেনজিৎ শেঠ এই উন্মুক্ত চিত্র ভাস্কর্য মেলার মূল উদ্যোক্তা ক্রিয়েটিভ ব্রাশের জয়ব্রত সাহা। তিন দিন ধরে এই উৎসব চলে। নানান ধরনের স্কেচ জলরং তেল রং পটারি শিল্প,কোলাজ কি নেই এই মেলায়। তিন দিন ধরে এই মেলা চলে। বহু মানুষ এই মেলায় অংশগ্রহণ করে।।এই আর্ট হাটে বেশ কিছু শিল্পীর জল রং, তেল রং, স্কেচ, কোলাজ ও পটারি শিল্প দর্শকদের নজর কাড়ে পাশাপাশি বিক্রিও হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেলা উপলক্ষে প্রায় হাজার দুয়েক ছাত্রছাত্রীর আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । এছাড়াও একদিকে যেমন প্রবীণ শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয় উদীয়মান শিল্পীদের উৎসাহিত করার লক্ষ্যে দেওয়া হয় গোল্ডেন ব্রাশ পুরস্কার।
বিচারকদের বিচারে এবার গোল্ডেন ব্রাশ পুরস্কার পেলেন
উদীয়মান চিত্রশিল্পী মুর্শিদাবাদের ধুলিয়ানের টূবাই মন্ডল।
এ ছাড়া অঙ্কন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়ে সাইকেল পেলেন সাগ্নিক মন্ডল। এছাড়া আরো জানানো হয়েছে তিন দিন ধরে এখানে আমরা, সব শিল্পীরা ছবি আঁকি ,আলোচনা করি আর করি সেমিনার এছাড়াও সামাজিক দায়বদ্ধতা হিসাবে রক্তদান শিবির পরিচালনা করি এভাবেই আমরা বর্ষ শেষের উৎসবে সামিল হই।

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img