
Newsbazar24:মালদা গোল্ডেন স্টার ক্লাবের উদ্যোগে এবং মালদা এসটি-এসসি রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দুদিন ব্যাপী এক নৈশকালীন ভেটারেন্স ফুটবল টুর্নামেন্ট শুরু হল শনিবার। মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় লক্ষণ সেন স্টেডিয়ামে এই ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এলাকার প্রয়াত কাউন্সিলর বাবলা সরকারের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী ও এক মিনিট নীরবতা পালনের পর টুর্নামেন্টের শুভ সূচনা হয়। সূচনা পর্বে হাজির ছিলেন গোল্ডেন স্টার ক্লাবের সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর গৌতম দাস, বিশিষ্ট সমাজসেবী সুনীল আগরওয়ালা সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। এ বিষয়ে ক্লাবের সভাপতি তথা কাউন্সিলর গৌতম দাস জানান, এর আগেও আমাদের প্রয়াত বাবলাদার উদ্যোগে এই লক্ষণ সেন স্টেডিয়ামে আন্তর্জাতিক পর্যায়ের ভোটারের ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। সেই পথ অনুসরণ করে এবারেও আটটি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে, একদিকে যেমন নেপাল, মনিপুর, আসাম ও তামিলনাড়ু অন্যদিকে রাজ্যের কালিম্পং, মাদারীহাট, জলপাইগুড়ি, গয়ের কাটা ও মালদার দল রয়েছে। আগামীকাল এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এদিনের প্রথম খেলায় অংশগ্রহণ করে মালদা জেলা দল ও কালিম্পং।





