Newsbazar24:: মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শাসকের নির্দেশে আলু সংরক্ষণের প্রক্রিয়াকরণ শুরু হল। এই মর্মে চলতি মাসের এক তারিখ থেকে কৃষকদের উৎপাদিত আলু সংরক্ষণের জন্য টোকেন দেওয়া শুরু হয়েছিল। আলুর বন্ড দেওয়াকে ঘিরে বিগত দিনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই কথা মাথায় রেখেই এবছর তাই বন্ডের পরিবর্তে কুপন পদ্ধতি চালু করা হয়েছে। আগামীতে কুপনের নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিটি আলু চাষীরা বন্ড সংগ্রহ করতে পারবেন বলে জানা গেছে।
জানা গেছে আদিনা সমবায় সহ জেলার একাধিক সমবায় সমিতি থেকে টোকেন দেওয়া হচ্ছে কৃষকদের। এদিকে হিমঘর গুলিতে আলু সংরক্ষণের জন্য টোকেন নিতে সকাল থেকেই মালদা জেলার একাধিক হিমঘরে গুলিতে ভিড় লক্ষ্য করা গেল। এই বিষয়ে মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, মালদা জেলার সমস্ত আলু চাষীদের আলু সংরক্ষণ নিশ্চিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে এই সমস্ত কৃষকরা বন্ড অনুযায়ী আলু সংরক্ষণ করতে পারবেন বিভিন্ন হিমঘর গুলিতে।





