মালদহের সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ যক্ষার ওষুধ শিশুকে, শিশুর অবস্থা আশঙ্কাজনক,

Newsbazar24:এক শিশু কন্যাকে সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ানোর অভিযোগ। সেই ওষুধ খাওয়াতেই আশঙ্কাজনক অবস্থার সৃষ্টি হয় বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।বর্তমানে শিশুটি মালদহের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজানের অবস্থায় ভর্তি।
শিশুটির পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলাশাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মিলনগড় গ্রামের বাসিন্দা মহম্মদ ওমর হোসেনের পাঁচ বছরের মেয়ে মেহেক ইসলামের পায়ে প্রায় এক মাস আগে টিউমার ধরা পড়ে। চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষার পর তার যক্ষা ধরা পড়ে। এরপর তাকে ডিটিসি সেন্টারে নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী চিকিৎসার জন্য পরিবারকে স্থানীয় মশালদহ বাজার গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।

চলতি মাসেই ওই হাসপাতাল থেকেই ওষুধ সংগ্রহ করে তাকে খাওয়ানো শুরু করা হয়। কিন্তু ওষুধ নেওয়ার পর থেকেই মেহেকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরে দেখা যায়, গত ১০ দিন ধরে মেয়াদ উত্তীর্ণ ওষুধই খাচ্ছিল শিশুটি। গত রাতে তার শারীরিক পরিস্থিতি আরও গুরুতর হলে তাকে মালদহের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
মেহেকের দাদা ইশতিয়াক আহমেদের অভিযোগ, হাসপাতালের ঔষধ বলে আমরা পরীক্ষা করে দেখিনা। হঠাৎ আমাদের চোখে পড়ে ঔষধটির মেয়াদ গত সেপ্টেম্বরেই শেষ হয়েছে। তাই পুরো বিষয়টি নিয়ে জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিককে লিখিত অভিযোগ জানিয়েছি।”
ঘটনায় ঐ গ্রামীণ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ তাপস মুখোপাধ্যায়ের জানান, “কোনও ওষুধ মেয়াদ উত্তীর্ণ হলেও কিছুদিন সেফটি পিরিয়ড থাকে। কীভাবে এই ওষুধ হাসপাতালে এল তা খতিয়ে দেখা হবে। শিশুটির পরিবারকে ডাকা হয়েছে এবং মেহেককে নতুন করে পরীক্ষা করা হবে। চিকিৎসার ব্যাপারে কোনও অবহেলা করা হয়নি।”
এ ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও। চিকিৎসা ব্যবস্থার গাফিলতিতে নিরীহ শিশুর এই অবস্থার জন্য দায় কার? এখন সেই প্রশ্নই সামনে আসছে।

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img