মালদহের নবনিযুক্ত পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি দায়িত্ব গ্রহণ করে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে

Newsbazar24: মালদহের নবনিযুক্ত পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সোমবার মালদহে এলেন। তাকে মালদা জেলা পুলিশ অফিসে স্বাগত জানান পুলিশ আধিকারিকরা। তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন মালদার বিদায়ী পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। শুভেচ্ছা জ্ঞাপনের মালদার নতুন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি এবং বিদায়ী পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব দুজনেই একই ফটো ফ্রেমে বাঁধা পড়েন। তারপর তিনি তার দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পরপরই মালদার নব নিযুক্ত জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি পরিদর্শন করলেন গাজোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত সভাস্থল। খতিয়ে দেখলেন সভার নিরাপত্তা সংক্রান্ত নানান দিক।এদিন নব নিযুক্ত জেলা পুলিশ সুপারের পরিদর্শনকালে গাজোল কলেজ ময়দানে মুখ্যমন্ত্রীর সভাস্থলে হাজির ছিলেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু সহ দলের অন্যান্য নেতৃত্বরা। জেলা পুলিশ সুপার তাদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর জনসভার নিরাপত্তার নানান দিক খতিয়ে দেখে উদ্যোক্তাদের বেশকিছু পরামর্শ দেন। সেই মতো উদ্যোক্তারা প্রস্তুতির কাজ শুরু করেন। এদিন জেলা পুলিশ সুপারের এই পরিদর্শকালে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সভাস্থল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও।

মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে মালদহের নতুন পুলিশ সুপার

পরিদর্শন শেষে সভার প্রস্তুতিমূলক কাজের দায়িত্বে থাকা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিজেপি এস আই আর-এর মাধ্যমে বাংলার মানুষের ভোটাধিকার হরণ করার চক্রান্ত করেছে। তাই বাংলার মানুষ বিজেপিকে তাড়ানোর জন্য বদ্ধ পরিকর হয়েছে। এই পরিস্থিতিতে বাংলার অতন্দ্র প্রহরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৩রা ডিসেম্বর মালদার গাজোল কলেজ ময়দানে জনসভা করতে আসছেন। জনসভায় মুখ্যমন্ত্রী কী বার্তা দেন তা শোনার জন্য সাধারণ মানুষ মুখিয়ে রয়েছেন। তাই মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে এখন চরম উৎসাহ, উদ্দীপনা রয়েছে গোটা মালদা জেলা জুড়ে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img