Newsbazar24::বিধায়কের গাড়িতে ধাক্কা মেরে প্রানে মারার অভিযোগ খোদ বিধায়কের। তার দাবি অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত দশটা নাগাদ মালদহ মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে। খবর পাওয়ার সাথে সাথে দ্রুত তদন্তে নেমেছে পুলিশ।
অভিযোগ মানিকচক থেকে ফেরার পথে একটি গাড়ি
সাবিত্রি মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনো মতে বিধায়কের গাড়ির চালক গাড়িটিকে পাস কাটিয়ে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পরেই আবার ওই গাড়িটি পেছন থেকে সাবিত্রি মিত্রের গাড়িকে ফলো করতে থাকে। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় সাবিত্রি মিত্র জনবহুল এলাকায় নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিলকি পুলিস ফাঁড়িতে খবর দেন। সন্দেহজনক গাড়িটির খোঁজে পুলিস তল্লাশী চালাচ্ছে।
সাবিত্রি মিত্র বলেন, মানিকচকের এনায়েতপুরে একটি খেলার অনুষ্ঠান সেরে ফেরার পথে ধরমপুরের কাছে একটি গাড়ি আমাদের গাড়িকে প্রচণ্ড জোরে সামনে থেকে ধাক্কা মারে। আমাদের ড্রাইভার কোনওরকমে আমাকে বাঁচিয়ে দেয়। তারপরে দ্বিতীয়বার দেখি সেই গাড়িটি আমার পেছন থেকে আমাদের ফলো করছে। আজ একটা বড় ঘটনা ঘটে যেতে পারত। পরিকল্পিতভাবে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। পুলিশ তদন্ত নেমে গাড়িটিকে খোঁজাখুঁজি করেছে। গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা পুলিসকে দিয়েছি।
ওই ঘটনার তদন্তে নেমে রবিবার দুপুরে এক দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা যায় দুষ্কৃতীদের গাড়িটিকে এখনও উদ্ধার করা যায়নি। সেটির খোঁজে তল্লাশি চলছে পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
প্রসঙ্গত গত কয়েকদিনে আগে মালদহে তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকারকে খুন করা হয় এর কয়েকদিন পর হাসা শেখ নামে আরেক তৃণমূল কর্মীকে খুন হন । এবার বিধায়কের উপর হামলা, স্বাভাবিকভাবেই পুলিশের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতার অভিযোগ সাধারণ মানুষের।



