মাধবডিহী থানার বড়সড় সাফল্য, হাইজ্যাক হওয়া চালসহ লরি উদ্ধার

Newsbazar24:মাধবডিহী থানার বড় সাফল্য তদন্তকারী আধিকারিক সাকবির আহমেদের নেতৃত্বে হাইজ্যাক করা চালসহ লরি উদ্ধার।
লরিতে ভুয়ো নাম্বার লাগিয়ে চালসহ লরি হাইজ্যাক করা হয়েছিল। ৪৮ ঘণ্টার মধ্যে একেবারে ফিল্মি কায়দাতে চাল বোঝাই লরি উদ্ধার করল মাধবডিহি থানার পুলিশ।
এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।
ধৃতরা হলেন মিলন দাস ওরফে সমীর দাস বয়স ৪৪ বছর। বাড়ি নদীয়ার চাকদা এবং তাপস শর্মা ওরফে পল্টু শর্মা বয়স ৩১ বছর।
চুরি যাওয়া চাউল গত ২০ ডিসেম্বর মাধবডিহি থানার বুলচন্দ্রপুর এলাকার বালাজি এগ্রো প্রোডাক্ট থেকে ২৫ টন চাল সহ পায়েভ হয়ে গিয়েছিল।এরপরে গত ২৩ শে ডিসেম্বর তারা অভিযোগ দায়ের করেন মাধবডিহি থানায়। সেই অভিযোগ পাওয়া মাত্রই ওসি সাকবির আহমেদের নেতৃত্বে গঠন করা হয় দুটি তদন্ত দল এবং উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়। বিভিন্ন প্রান্তে চলে তল্লাসি।
অবশেষে ২৫শে ডিসেম্বর সারারাত ধরে ওসি সাকবির আহমেদের নেতৃত্বে বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের জিজ্ঞাসাবাদের পর হুগলির বলাগড়ের সিজা মার্কেটে এলাকা থেকে চাল বোঝাই লরিটিকে উদ্ধার করা হয়। যদিও উদ্ধার করা গেছে ৩৮০ বস্তা চাল।
বাকি চাল উদ্ধার করতে এবং এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে সেটা জানতে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তদের বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।
এই বিষয়ে আজ শুক্রবার মাধবডিহি থানায় সাংবাদিক বৈঠক করলেন এসডিপিও সদর সাউথ অভিষেক মন্ডল সাথে ছিলেন সিআইসি সদর তপন কুমার বসাক এবং মাধবডিহি থানার ওসি সাকবির আহমেদ।
এইরকম সাফল্য পাওয়ার জন্য মাধবডিহী থানার ওসি সাকবির আহমেদকে অনেক ধন্যবাদ জানিয়েছেন।

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img