NEWS BAZAR24:
বর্ষাকাল এলেই শুরু হয়ে যায় মাথায় খুশকির সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই মেথির তেল মাখেন মাথায়। কেউ কেউ আবার নিমের নির্যাস যুক্ত ব্যবহার করেন। কিন্তু এই সমস্ত ব্যবহার করলে পুরোপুরি নির্মূল হয় না সমস্যা। তাই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আগে জানতে হবে কোথায় রয়েছে সেই সমস্যার মূল কারণ?
খুশকির অনেক প্রকারভেদ রয়েছে। মাথার ত্বকের ধরন অনুযায়ী খুশকির ধরন পাল্টে যেতে পারে। তাই আগে জানতে হবে মাথায় কেন খুশকি হয়? মাথার ত্বকে আদ্রতার অভাব হলে অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে মাথা। এছাড়াও চুলে অতিরিক্ত তাপ লাগলে খুশকি হতে পারে। মাথায় খুশকি হলে কিছু কিছু কাজ রয়েছে যা করলে আপনার মাথার খুশকি চিরতরে দূর হয়ে যাবে।
মাথার ত্বক আদ্র রাখা: শরীরে জলের অভাব থাকলে মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। তাই চুল এবং মাথার ত্বকের যত্ন নিতে পর্যাপ্ত জল খেতে হবে।
প্রতিদিন চুলের যত্ন: শুধু শ্যাম্পু করলে হবে না একদিন অন্তর মাথায় তেল লাগাতে হবে। শ্যাম্পু এবং কন্ডিশনের ব্যবহার করতে হবে প্রতিদিন অন্তর অন্তর।
কন্ডিশনিং: কারো কারো চুল অতিরিক্ত শুষ্ক হয় তাই কন্ডিশনার এই সমস্যা থেকে একমাত্র মুক্তির উপায়। ঘরোয়া কিছু উপাদান যেমন দই মেয়োনিজ কন্ডিশনার হিসেবে ব্যবহার করা যেতে পারে মাথায়।



