Newsbazar24 :খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) দ্বারা পরিচালিত রাজ্য স্তরের মহিলাদের খেলো ইন্ডিয়া অস্মিতা সফট টেনিস লীগ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মালদহ শহরের মালদা ক্লাব প্রাঙ্গণে। রবিবার এই খেলার উদ্বোধন হয়। সারা দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ বাড়ানো এবং তৃণমূল স্তর থেকে প্রতিভাবান মহিলা ক্রীড়াবিদদের খুঁজে বের করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য।
উত্তরবঙ্গে এই প্রথম মালদা জেলায় এই খেলো ইন্ডিয়া অস্মিতা লীগ সফট টেনিস প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হল বলে জানা গেছে । এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সফট টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় অবজারভার নীতিন সাউ।
পশ্চিমবঙ্গের ১৮ টি জেলার প্রায় ২০০ খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী জেলাগুলো হল
মেদিনীপুর, হাওড়া, কোলকাতা, উওর ২৪ পরগনা, হুগলি,বীরভূম, মুর্শিদাবাদ, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি,শিলিগুড়ি মহকুমা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলা। মূলত জেলা ক্রীড়া সংস্থা ও মালদা ক্লাবের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাব জুনিয়র, জুনিয়র ও সিনিয়ার তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাব জুনিয়র ও জুনিয়র বিভাগের মালদা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার খেলোয়ারদের ব্যাপক সাফল্য, পাশাপাশি সিনিয়র বিভাগে দক্ষিণবঙ্গের জেলাগুলোর খেলোয়াড়দের সাফল্য দেখা গিয়েছে। খেলা শেষে জয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী,বিশিষ্ট ক্রীড়া প্রেমী কাউন্সিলর গৌতম দাস, মালদা ক্লাবের সোমেশ চন্দ্র দাস সহ জেলা ও রাজ্য অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগন।
সাব জুনিয়র বিভাগে প্রথম জলপাইগুড়ি,দ্বিতীয় তৃতীয়, ও চতুর্থ মালদা।২) জুনিয়র বিভাগে প্রথম মালদা , দ্বিতীয় জলপাইগুড়ি,তৃতীয় ও চতুথ’ মালদা। সিনিয়র বিভাগে প্রথম পূর্ব মেদনীপুর দ্বিতীয় কোলকাতা,তৃতীয উওর ২৪পরগনা, চতুর্থ পূর্ব মেদনিপুর।
খেলা শেষে সফট টেনিস রাজ্য অ্যাসোসিয়েশনের কো-অর্ডিনেটর তথা মালদা জেলার বিশিষ্ট প্রশিক্ষক অসিত পাল জানান, মালদা জেলায় এই প্রথম রাজ্য স্তরের সফট টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মালদা জেলা ক্রীড়া সংস্থা, মালদা ক্লাবের সহযোগিতায় এই রাজ্যস্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মালদা জেলা সফট টেনিস এসোসিয়েশনকে এই খেলার দায়িত্ব দেওয়ার জন্য,ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, অ্যামেচার সফট টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া, রাজ্য সফট টেনিস এসোসিয়েশন, কেন্দ্রীয় অবজারভার নীতিন সাউ সহ অংশগ্রহণকারী প্রতিটি জেলা দলকে ধন্যবাদ জানান।
রাজ্য সফট টেনিস আশোশিয়েশন এর সম্পাদক আরশাদ কামাল বলেন তৃণমূল স্তরের মহিলা খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যে ফেড়ারেশন ও ক্রীড়া মন্ত্রণালয় ও সাইএর এই উদ্যোগে আমাদের রাজ্য অংশগ্রহণ করেছে।





