মহাপরিনির্বাণ দিবসে ডঃ বি. আর. আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্ব রেলের মালদা বিভাগের

Newsbazar24:প্রতি বছর, ৬ ডিসেম্বর বাবাসাহেব আম্বেদকরের মৃত্যুবার্ষিকী সারা দেশে মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালিত হয়। পূর্ব রেলের মালদা বিভাগ মহাপরিনির্বাণ দিবস উপলক্ষে সংবিধান প্রণেতা ডঃ বি. আর. আম্বেদকরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এই উপলক্ষে মালদা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মণীশ কুমার গুপ্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ও অন্যান্য সিনিয়র আধিকারিকরা প্রদীপ প্রজ্বলন ও . বি আর.আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে ডঃ আম্বেদকরের অনন্য অবদান ও সমাজে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে তাঁর লড়াইকে গভীরভাবে স্মরণ করা হয়। অনুষ্ঠানে মনীশ কুমার গুপ্ত তাঁর বক্তব্যে ডঃ বি. আর. আম্বেদকরের আদর্শের গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, “ডঃ আম্বেদকর ভারতীয় সংবিধানের রূপকার এবং সমাজের প্রতিটি স্তরে সমতা, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতীক। সমাজে ন্যায়বিচার, শিক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি আজও আমাদের অনুপ্রেরণা দেয়।”
মালদা বিভাগের অন্যান্য রেল কার্যালয়েও একই ধরনের অনুষ্ঠান পালিত হয়।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img