মল মাসে কি কি করতে হয় জানতে পড়ুন

Newsbazar 24 শুরু হয়েছে মল মাস। গত ১৮ জুলাই থেকে শুরু হয়েছে শেষ হবে ১৬ আগস্ট।একই মাসে দু’টি অমবাস্যা তিথি পরলে সেটিকে মলমাস বলা হয়। ‘মল’ শব্দের অর্থ অশুভ। যদিও পৌরহিত্যের ভাষায় মল মাস হল ‘মলিন মাস’। হিন্দি বলয়ে বলা হয় ‘অধিক মাস’। অর্থাৎ, অতিরিক্ত মাস। এই অধি মাসে যেহেতু কোন পালনীয় তিথি বিদ্যমান থাকে না, তাই এই মাসে কোন বৈদিক কর্মকাণ্ড হয় না। তাই এই মাসে হিন্দু ধর্মের কোনও পূজা বা শুভ অনুষ্ঠান যেমন বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি হয় না। তবে শ্রাদ্ধ বা সপিণ্ডকরণ করা যায়।
অতিরিক্ত মাসের কারণে এবার শ্রাবণ মাস দুই মাসের। মলমাস লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় । শ্রাবণ ও অধিকামাসের সংমিশ্রণে তৈরি হয়েছে বিরল যোগ, একইসঙ্গে পুজো হবে শঙ্কর ও বিষ্ণুর।
মলমাস ভগবান বিষ্ণুকে উত্‍সর্গ করা হয়। এই মাসের প্রতিটি দিন ভগবান বিষ্ণুর পূজা-অর্চনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মাসে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন করা হয় না। তাই প্রতিদিন ভগবান বিষ্ণুর আরাধনা করলে লক্ষ্মী ও নারায়ণের বিশেষ কৃপা লাভ করা যায়।। প্রতিদিন দুধ-জল অর্ঘ্য নিবেদন করতে হবে। এটি করলে ঘরে সৌভাগ্য ও সুখ আসে এবং মানসিক চাপ দূরে থাকে। মলমাসে প্রতিদিন এই কাজটি করলে সকল মনোবাসনা পূর্ণ হয়।
মলমাসে স্নান ও ধ্যান করে কপালে তুলসী মাটির তিলক লাগান। তুলসী বিষ্ণুজীর খুব প্রিয় এবং মা লক্ষ্মী তুলসীতে বাস করেন। তাই এটি করলে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এর ফলে দেবী লক্ষ্মীও আশীর্বাদ পান এবং ঘরে অর্থের আগমন ঘটে।

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img