মমতার পাশে শুভেন্দু ! চন্দ্রিমাকে সম্মান জানিয়ে বললেন প্রয়োজনে মোদী সরকারের সঙ্গে কথা বলবো

news bazar24: রাজ্য সরকারের বিরুদ্ধে মাঝে মধ্যেই বিক্ষোভ। কিংবা কখনো কখনো প্রতিবাদ ও বয়কটের ছবিও দেখা যায়। তবে বৃহস্পতিবার দেখা গেল ভিন্ন চিত্র। বিধানসভায় শাসক-বিরোধী এক সুর। কলকাতা ও ইউরোপের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার প্রস্তাব দিয়েছে রাজ্য। আর এই প্রস্তাবকেই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সমর্থন করেন। বিমানবন্দর সম্প্রসারণে কেন্দ্র থেকে কোনো বাধা থাকলে তিনি পাশে থাকবেন বলেও আশ্বাস দেন বিরোধীদলীয় নেতা।

এ দিন বিধানসভায় শুভেন্দু বলেন, “কয়েকটি ইউরোপীয় দেশ থেকে কলকাতা বিমানবন্দরে সরাসরি ফ্লাইটের ছাড়পত্র রয়েছে কেন্দ্রের। তাই কেন্দ্র থেকে নতুন করে অনুমোদনের প্রয়োজন নেই। বাবাসা এবং ওপেন স্কাই এগ্রিমেন্ট আছে। ” আপনি তাদের সাথে কথা বলুন যদি কেন্দ্র কোনও বাধা দেয় তবে আমরা কেন্দ্রীয় মন্ত্রীর সাথে কথা বলব। এরপর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ” এরপর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আপনি আজ যেভাবে আমায় কয়েকবার মাননিয়া বললেন। সম্মানীয় বললেন। আমি ধন্যবাদ জানাই। ভাল লাগল। রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই প্রস্তাব দেওয়ার জন্য।”

হাউজ থেকে বের হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা বলেন, “আমি প্রস্তাব দিয়েছি। অবশ্য মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়েই বলেছি। দেখতে হবে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক চরিত্র আসলে কতটা বজায় আছে। এখান থেকে ইউরোপ-আমেরিকায় যেসব ফ্লাইট যেত সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সে কারণেই এই প্রস্তাব আনা হয়েছে। যাতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ইউরোপ ও আমেরিকায় ফ্লাইট চালনা করা যায়।”

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img