মন্দিরে ভান্ডারা প্রসাদ খেতেই অসুস্থ দুই শতাধিক, আশঙ্কাজনক অবস্থায় ৬০

news bazar24 ঃ দল বেঁধে মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন অনেকে । সেখানে একটি ভান্ডারা ভোজের আয়োজন করা হয়েছিল। ভক্তিভরে প্রসাদ খাওয়ার পর ঘটল বিপত্তি । একজন-দুজন নয়, গ্রামের দুই শতাধিক বাসিন্দা একে একে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল সোমবার মধ্যপ্রদেশে এই ঘটনাটি ঘটেছে। শিবপুরী জেলার মামনি কালা গ্রাম পঞ্চায়েতের একটি মন্দিরের প্রসাদ খেয়ে গ্রামের বাসিন্দারা অসুস্থ হয়ে পড়েন। পুলিশ জানিয়েছে যে গতকাল সেই মন্দিরে একটি বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল। মন্দির কমিটি গ্রামের বাসিন্দাদের ভান্ডারা ভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তারা দুপুরে দলবদ্ধভাবে ভোজে গিয়েছিল। এরপর মন্দিরের প্রসাদ খেয়ে শত শত বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন ।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে গ্রামের দুই শতাধিক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রসাদ খাওয়ার পর তাদের সকলের মধ্যে ঘন ঘন বমি, ডায়রিয়া এবং জ্বরের মতো লক্ষণ দেখা যাচ্ছে। প্রসাদ খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং খাবারের মান পরীক্ষা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img