Wednesday, December 17, 2025
18 C
Kolkata

মধ্যপ্রদেশে তৈরি হওয়ার আগেই ভেঙে পড়লো সেতু ! সেতুর নিচেই একটি রেলক্রসিং

newsbazar24 ঃ একদিনে দুটি দুর্ঘটনা। একদিকে মহারাষ্ট্র। সেখানে একটি পুরনো সেতু ভেঙে পড়ে। বেশ কয়েকজন নিখোঁজ। মৃতের সংখ্যা বাড়ছে। অন্যদিকে মধ্যপ্রদেশ। সেখানেও প্রায় একই ঘটনা ঘটেছে। নির্মাণাধীন সেতুর একটি অংশ তৈরি হওয়ার আগেই ভেঙে পড়লো। রবিবার মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় এই নতুন সেতুর নির্মাণকাজ চলছিল। শ্রমিকরা যথারীতি সকাল থেকে একটানা কাজ করছিলেন। দুপুর নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এদিন দুপুর ১টার দিকে নির্মাণাধীন সেতুর একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। ৬ জন শ্রমিক আহত হন।

সেতুর যে অংশটি ভেঙে পড়েছিল সেখানে একটি বাস স্ট্যান্ড এবং একটি রেলক্রসিংও রয়েছে। কিন্তু ভরদাপুর একটি নির্জন এলাকা হওয়ায় এবং ভাগ্যবশত সেই সময় কোনও ট্রেন চলাচল করছিল না, তাই বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধসে পড়া অংশের নিচে কেউ ছিলেন না। আহত ছয়জনকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেতুর কাছে থাকায় তাদের সামান্য আঘাত লেগেছে। এই সেতু নির্মাণের জন্য মোট ৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, মহারাষ্ট্রেও একটি সেতু দুর্ঘটনা ঘটেছে। সেখানে, পুনের কুণ্ডমালায় ইন্দ্রায়ণী নদীর উপর অবস্থিত সেতুটি দেখতে অনেক পর্যটক যাচ্ছিলেন। তখনই একটি বিকট শব্দ শোনা গেল। হঠাৎ করেই সেতুটি মাঝখানে ভেঙে পড়ে। প্রশাসনের মতে, মৃতের সংখ্যা ২ জন এবং মোট ৩২ জন আহত হয়েছেন।

Hot this week

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্যে জ্যাকপট ? রবি গ্রহের বড় প্রভাব

২০২৬ সাল ‘রবি গ্রহের বছর’: কোন কোন রাশির জীবনে...

Topics

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

অনলাইন ছাড়াই কীভাবে জানবেন SIR তালিকায় নাম আছে কি না ?

ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img