নিউজ বাজার ২৪ ডেস্ক :ভোটমুখী বাংলায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনি নিরাপত্তায় কোন আপস করতে চাইছেন না।যদিও ভোটের দিন এখনো ঘোষণা হয়নি। অবশ্য তার আগেই নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হয়েছে আপাতত ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। জানা গেছে, শনিবার ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। রবিবার থেকেই প্রথম দফার বাহিনী রাজ্যে পৌঁছবে। ইতিমধ্যে কোন জেলায় কত বাহিনী মোতায়েন হবে, তার প্রাথমিক তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
কমিশনের তালিকা অনুযায়ী,সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলায় সেখানে ৩০ কোম্পানি। এরপরে রয়েছে সবচেয়ে বেশি স্পর্শকাতর মুর্শিদাবাদ জেলা এখানে থাকবে ১৬ কোম্পানি।এছাড়া দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় থাকছে ১৫ কোম্পানি করে। পূর্ব মেদিনীপুর ও হুগলিতে ১৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। কলকাতা, নদীয়া ও উত্তরবঙ্গের মালদাতে থাকছে ১২ কোম্পানি।
অন্যান্য জেলার মধ্যে ,উত্তর দিনাজপুর: ১১ কোম্পানি
দক্ষিণ দিনাজপুর: ১০ কোম্পানি,কোচবিহার ও দার্জিলিং ৯ কোম্পানি, পূর্ব বর্ধমান ৮ কোম্পানি, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও আলিপুরদুয়ার ৫ কোম্পানি
জলপাইগুড়ি বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ৭ কোম্পানি। ও কালিম্পং ৩ কোম্পানি
কবে থেকে রাজ্যে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী
আগামী ১ মার্চ (রবিবার) থেকেই রাজ্যজুড়ে এই বাহিনী মোতায়েন শুরু হবে। মোট ২৪০ কোম্পানি বাহিনীর মধ্যে থাকছে সিআরপিএফ (১১০), বিএসএফ (৫৫), সিআইএসএফ (২১), আইটিবিপি (২৭) এবং এসএসবি (২৭)। প্রতিটি কোম্পানিতে অন্তত ৭২ জন করে জওয়ান থাকছে বলে জানা গিয়েছে। ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কোম্পানি অর্থাৎ মোট ৪৮০ কোম্পানি বাহিনী রাজ্যে চলে আসবে।
ভোটার তালিকা ও বাহিনীর সংখ্যা
গত বিধানসভা নির্বাচনে ১,১০০ কোম্পানি বাহিনী ব্যবহার করা হয়েছিল। এবারে প্রাথমিক পর্যায়ে ৪৮০ কোম্পানি দিয়ে শুরু হচ্ছে। আগামীতে আরো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।





