ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মালদহের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু,শোক স্তব্ধ গ্রাম

Newsbazar24:ফের একবার ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু মালদহের এক পরিযায়ী শ্রমিকের। মৃত ওই শ্রমিকের নাম তারেক সেখ। তাঁর বাড়ি মালদার কালিয়াচক-২ ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের সাদিপুর এলাকায়।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, ভাল রোজগারের আশায় ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন।পরিবারের ভালো দিনের আশায় প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন হায়দ্রাবাদে। কিন্তু সেখানেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে করুণ মৃত্যু হলো এই পরিযায়ী শ্রমিকের।
দুই দিন পর যখন তারেকের নিথর দেহ গ্রামে পৌঁছায়, তখন কান্নায় ভেঙে পড়ে পরিবার-পরিজন। শোকের আবহে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় গোটা সাদিপুর। প্রতিবেশীরা ছুটে আসেন শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে।
ঘটনার খবর পেয়ে মৃতের বাড়িতে পৌঁছান মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের ব্যথায় পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি প্রশাসনিকভাবে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন তিনি।
পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যপরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকাজুড়ে। প্রতিদিনই ভিনরাজ্যে কাজ করতে যাচ্ছে অসংখ্য মানুষ, কিন্তু বিপদের সময় অনেক ক্ষেত্রেই তারা ভরসাহীন হয়ে পড়েন—তাই তারেক শেখের মৃত্যু নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গ্রামাঞ্চলে।
শোক, আতঙ্ক এবং অনিশ্চয়তার মধ্যেই আপাতত চলছে তারেকের পরিবারের দিন। গ্রামের মানুষও আশা করছেন, সরকারি সাহায্য ও সামাজিক সহানুভূতি পেলে তারা এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারবেন।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img