ভিক্ষুকের ভাঙ্গা জরাজীর্ণ বাড়ি থেকে উদ্ধার দুই লক্ষাধিক টাকা

Newsbazar24 :ভেঙে পড়েছে মাটির তৈরি কুঁড়েঘর। উপরের চাল দিয়ে খোলা আকাশ দেখা যাচ্ছে। একেবারে জরাজীর্ণ অবস্থা। আর ওই বাড়ি থেকে উদ্ধার বস্তা ভর্তি লক্ষ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ সালার থানার হামিদ হাটি পিলখুন্ডি গ্রামে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটি নূর ইসলাম নামে ৬০ ঊর্ধ্ব এক ব্যক্তির। কথা বলতে পারেনা। ভিক্ষাবৃত্তি করে তার দিন চলে। ভাঙা মাটির বাড়িতেই দিন গুজরান করেন। শুধু তাই নয়, স্থানীয় মানুষজনের সাহায্যেই চলে দুবেলা খাওয়াদাওয়া। কয়েকদিন আগে বাড়ির একাংশ একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বসবাসের অযোগ্য হয়ে ওঠে সেটি। স্থানীয় মানুষজনই ঘরটি মেরামত করার উদ্যোগ নেন ডাকা হয় মিস্ত্রিকেও। কাজ শুরু হতেই একেবারে অবিশ্বাস্য ঘটনা। কাজে আসা কর্মীরা দেখেন বস্তায় বস্তায় রাখা রয়েছে টাকা। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন। এমন বাড়িতে এত টাকা! কীভাবে আসল?এর মধ্যে মধ্যেই শুরু হয় টাকা গোনার কাজ। গণনায় দেখা যায় প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি টাকা রয়েছে। এর মধ্যে বেশ কিছু বিবর্ণ অবস্থায়। মানুষজন এটা কার কথা জিজ্ঞেস করায় সে ইশারায় জানায়, ভিক্ষা করে সে এত টাকা জমিয়েছে। বছরের পর বছর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে যে ভিক্ষা করেছিলেন তা সবটাই বস্তায় রেখে দিতেন। পরিবারের কেউ নেই। একাই থাকেন। তার উপর আশেপাশের লোক খাবারের ব্যবস্থা করে দেন। ফলে জমানো টাকা খরচাও হয়নি।

এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রাম থেকেও মানুষজন টাকার ভাণ্ডার দেখতে ছুটে আসেন। স্থানীয়রা জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকা নূর ইসলামের বাড়ি তৈরির কাজেই ব্যবহার করা হবে।

সপ্তাহের সেরা

PIB:দিল্লিতে ₹৩৩,৫০০ কোটির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর

সরকারি কর্মীদের জন্য আধুনিক আবাসন প্রকল্প নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

মালদার লিচু চাষে প্রকৃতির কোপ: মুকুলহীন বাগানে সর্বস্বান্তের আশঙ্কায় চাষি

বড় আর্থিক ক্ষতির মুখে কালিয়াচকের লিচু বাগানগুলো নিউজ বাজার ২৪...

বসন্তে কালবৈশাখীর দাপট? আজ মালদা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের আবহাওয়া: মালদায় বৃষ্টির সম্ভাবনা কতটা? নিউজ বাজার২৪ ডেস্ক, মালদা:...

Topics

T20 World Cup Final: ফাইনালে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় ‘ভয়ের কারণ’ কে? বিস্ফোরক মন্তব্য ব্র্যাড হ্যাডিনের

ভারতের বিশ্বকাপ স্বপ্নের সামনে নতুন চ্যালেঞ্জ নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ব্যাঙ্ক লকার থেকে সোনা চুরি হলে কত টাকা ক্ষতিপূরণ মেলে? জানুন RBI-র নিয়ম

ব্যাঙ্ক লকার নেওয়ার আগে কোন বিষয়গুলো জানা জরুরি নিউজ বাজার২৪...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img