ভারতে আসতে চলেছে টেসলা ও এলিন

 news bazar24:  ভারতে আসতে চলেছে টেসলা প্রতিষ্ঠান । তেমনই ইঙ্গিত পাওয়া গেলো টেসলা কোম্পানির মালিক এলন টেসলার টুইটার হ্যান্ডেল থেকে। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছিল যে ভারত সফরে আসতে চাইছেন টেসলার (Tesla) মালিক এলন মাস্ক (Elon Musk)। আর সেই গুঞ্জনে অবশেষে সিলমোহর দিলেন তিনি নিজেই। তিনি নিজেই তাঁর টুইটার হ্যান্ডেল এ ভারতে আসার ইচ্ছে প্রকাশ করেন। জানাগেছে, ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গেও দেখা করতে চান তিনি। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ নিয়ে আমি আশাবাদী।’ যদিও তিনি কবে ভারতে আসবেন সেই বিষয়ে বিস্তারিত এখন পর্যন্ত জানাননি টেসলার সিইও। উল্লেখ্য, গত বছর মোদি মার্কিন সফরের সময় বৈঠক করেছিলেন এলন মাস্কের সঙ্গে। সেই সময়ে তিনি ভারতের প্রধান মন্ত্রী মোদির ফ্যান বলে নিজেকে ‘মোদির ফ্যান’ মোদির সামনে সবাইকে বলেছিলেন। এবং জানিয়েছিলেন এরপর তিনি ভারত সফরে আসবেন। ভারত ঘুরে দেখবেন। টেসলার অফিস সূত্রে আগেই খবর মিলেছিল যে ভারতে টেসলার প্রস্তাবিত কারখানার জন্য জমি দেখতে চলতি মাসেই ভারতে আসতে পারেন টেসলার শীর্ষ কর্তারা৷ ওই কারখানা তৈরির জন্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে বলেও জানা গেছে। এদিকে সম্প্রতি টেসলার মতো সংস্থাকে উৎসাহ দিতে ভারতে ইতিমধ্যেই নতুন বাণিজ্য নীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ আর এই নতুন Iনীতিতে বলা হয়েছে, নির্দিষ্ট সংখ্যক বৈদ্যুতিন গাড়ির আমদানির শুল্কে ৮৫ শতাংশ অবধি ছাড় দেওয়া হবে। এর জন্য ন্যূনতম ৫০০ মিলিয়ন মার্কিন বিনিয়োগ করতে হবে এবং ৩ বছরের মধ্যে কারখানা তৈরি করতে হবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ভারতে টেসলার বৈদ্যুতিন ও স্বয়ংক্রিয় গাড়ি আনার পরিকল্পনা থাকলেও অতিরিক্ত আমদানি শুল্কের কারণে তা হয়ে উঠছিল না। এখন নতুন নীতি ঘোষণার পরেই টেসলা ভারতে নিজেদের কারখানা গড়ে তুলবে বলে জানিয়েছেন মাস্ক৷

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img