Newsbazar24:ব্যাডমিন্টনে মার্কিন ওপেন ২০২৫ খেতাব জয়লাভ করেন, ২০ বছরের আয়ুষ শেট্টি, এই সিজনে প্রথম ভারতীয় হিসেবে একটি বিডব্লিউএফ BWF ওয়ার্ল্ড ট্যুর খেতাব জয়লাভ করলেন তিনি । মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়াতে মিড-আমেরিকা সেন্টারে অনুষ্ঠিত ২০২৫ ইউএস ওপেনের ফাইনালে কানাডার ব্রায়ান ইয়াংকে ২১-১৮, ২১-১৩ সেটে পরাজিত করেন আয়ুষ। সেমিফাইনালেও তিনি তিন গেমের থ্রিলারে (২১-২৩, ২১-১৫, ২১-১৪) শীর্ষ বাছাই এবং বিশ্বের ৬ নম্বর খেলোয়াড় চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনকে পরাজিত করেন। এর ফলে আয়ুষ কেবল তাঁর নিজের প্রথম বিডব্লিউএফ(BWF) বিশ্ব ট্যুর খেতাবই জিতলেন না, বরং ২০২৩য়ের কানাডা ওপেনের পর বিদেশের মাটিতে ভারতেরও এটা প্রথম বিডব্লিউএফ (BWF) বিশ্ব ট্যুর খেতাব।

অন্যদিকে, মহিলাদের সিঙ্গেলস বিভাগে ভারতের তানভি শর্মার কাছে অধরাই থেকে গেল মার্কিন ওপেন ২০২৫ খেতাব। ফাইনালে এই ষোড়শী খেলোয়াড় প্রতিযোগিতার প্রথম বাছাই বেইওয়েন ঝাংয়ের কাছে ১১-২১, ২১-১৬, ১০-২১ সেটে পরাজিত হয়ে রানার্স আপ হন। তানভি শর্মা সেমিফাইনালে (২১-১৪, ২১-১৬) উচ্চ র্যাঙ্কিংয়ে থাকা ইউক্রেনের পোলিনা বুহরোভাকে পরাজিত করেছেন।






