বৈদ্যুতিক যানবাহন চলাচলে কম খরচে নির্মিত উন্নতমানের চুম্বক নির্মাণে ভারতীয় বিজ্ঞানীদের সাফল্য

Newsbazar24:সাধারণত ভারতীয় প্রযুক্তিতে বৈদ্যুতিক গাড়ির জন্য যে চুম্বক ব্যবহার করা হয় তা নিওডাইমিয়াম,যা লোহা এবং বোরনের সাহায্যে তৈরি। যখন গাড়ি চলাচল করে সেই সময় ১৫০ ডিগ্রি থেকে ২০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তৈরি হয়। এর ফলে ওই চুম্বকের চৌম্বক শক্তি হ্রাস পায়। এক্ষেত্রে ডিসপোজিয়াম ধাতু ব্যবহার করা হয়। কিন্তু বিরল মৃত্তিকা বা রেয়ার আর্থ গোষ্ঠীর এই ধাতু অত্যন্ত ব্যয় বহুল। ফলে বৈদ্যুতিক গাড়ি চালানোর খরচ বহুগুণ বেড়ে যায় ।
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বায়ত্ত্বশাসিত সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড রিসার্চ সেন্টার ফর পাউডার মেটালার্জি অ্যান্ড নিউ মেটেরিয়াল্স-এ সেন্টার ফর অটোমোটিভ এনার্জি মেটেরিয়াল্স শাখার বিজ্ঞানীরা নায়োবিয়াম ধাতুর সাহায্যে এই সমস্যার সমাধানের জন্য পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে সাফল্য অর্জন করেছেন। গবেষণায় দেখা গেছে দামি ডিসপোজিয়ামের পরিবর্তে অপেক্ষাকৃত স্বল্প মূল্যের নায়োবিয়াম ব্যবহার করে বৈদ্যুতিক যানবাহন চালানো সম্ভব।
কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত অভিযানের সঙ্গে সাযুজ্য রেখে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পর্ষদ, ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড রিসার্চ সেন্টার ফর পাউডার মেটালার্জি অ্যান্ড নিউ মেটেরিয়াল্স-কে নায়োবিয়াম ব্যবহার করে বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের চুম্বক তৈরির কারখানা গড়ে তুলতে সাহায্য করছে। এরফলে আগামীদিনে বৈদ্যুতিক গাড়ি চালানোর ক্ষেত্রে খরচ অনেক কমবে । (সংবাদটি পিআইবি সূত্রে প্রাপ্ত)

সপ্তাহের সেরা

মহালয়ায় বিবাহিত মেয়েরাও কি বাবা-মায়ের তর্পণ করতে পারেন? জানুন শাস্ত্রীয় নিয়ম ও বিশেষ বিধান

বাবা-মায়ের তর্পণে মেয়েরা কোন গোত্র স্মরণ করবেন? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img