বেহাল রাস্তা সারানোর দাবি নিয়ে প্রমীলা বাহিনীর পঞ্চায়েত অফিস ঘেরাও

Newsbazar24:প্রায় পাঁচ বছর ধরে বেহাল রাস্তা মেরামতের জন্য গ্রামবাসীরা আবেদন জানিয়ে আসছে গ্রাম পঞ্চায়েত অফিসে। এমনকি বিষয়টি জানানো হয়েছিল বিডিও অফিসেও। কিন্তু তারপরও কোনও কাজ হয়নি। রাস্তার অবস্থা দিনের পর দিন আরও বেহাল হয়েছে। অবশেষে পথে নামলেন প্রমিলা বাহিনীরা বেহাল রাস্তা মেরামতে দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদহ ব্লকের মহিষবাথানি অঞ্চলের বেশ কিছু গ্রামের মহিলারা। তারা একসাথে হয়ে বিক্ষোভ দেখালেন মহিষ পাতানি গ্রাম পঞ্চায়েত অফিসে।

জানা গেছে, পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের আনন্দ মোড় থেকে বরকল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। সেই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে নিত্যদিন চরম সমস্যায় পড়ছেন মহিষবাথানী বরকল, আনন্দপুর, নতুনটোলা সহ বেশ কয়েকটি গ্রামের বাসীন্দারা। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ-ভোগান্তি ওঠে চরমে। গোটা রাস্তা জলকাদায় একাকার হয়ে থাকায় গ্রামের ছেলেমেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।

বাইরে থেকে কোন আত্মীয় স্বজন থেকে শুরু করে কোন মেয়ের বিয়ে দিতে চাইছেন না এই গ্রামে। সমস্যায় পড়লে কোন গাড়ি গ্রামে আসতে চাননা। জরুরি পরিষেবার গাড়ি গ্রামে ঢুকতে চায় না। তাই গ্রামবাসীরা গত কয়েক বছর ধরেই বেহাল কাঁচা রাস্তা পাকা করার দাবী জানিয়ে আসছেন।
কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যার প্রতিবাদে গত ২০ দিন আগে মহিলারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। কিন্তু তাতেও কাজ হয়নি। তাই শুক্রবার ফের মহিলারা একজোট হয়ে আন্দোলনে নামেন।
প্রসঙ্গত মহিষবাথানি পঞ্চায়েত বিজেপি কংগ্রেস জোট পরিচালিত। বিক্ষোভকারী মহিলারা পঞ্চায়েত প্রধান নবনীতা মন্ডলকেও বেহাল রাস্তা ঘুরিয়ে দেখান। তবে এই বিষয়ে প্রধান ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তবে মৌখিকভাবে জানিয়েছে পঞ্চায়েতের সীমিত ক্ষমতায় তিন কিলোমিটার রাস্তার কাজ করা সম্ভবপর নয়। তাই রাস্তার হাল ফেরাতে তিনি জেলা প্রশাসনের কাজে আর্জি জানিয়েছেন।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img