Newsbazar24:ব্লক স্তরে খেলোয়াড় তৈরির লক্ষে পাশাপাশি ক্রিকেট খেলায় উৎসাহিত করতে হবিবপুর থানার পুলিশের উদ্যেগে, স্থানীয় বেশকিছু মানুষের সহায়তায় প্রতিষ্ঠিত বুলবুলচন্ডি ক্রিকেট কোচিং সেন্টারে দুটি ক্রিকেট পিচের আনুষ্ঠানিক উদ্বোধন হল। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দিরের মাঠে নবনির্মিত দুই ক্রিকেট পিচের উদ্বোধন করেন-হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল,হবিবপুর থানার আইসি শোভন কর্মকার,বুলবুলচন্ডী ক্রিকেট কোচিং সেন্টারের সম্পাদক পিযুষ মণ্ডল,বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাসদা সহ আরো অনেকে।নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে উদ্বোধন করা হয়।
ব্লকে ক্রিকেটের প্রসারে বিশেষ ভূমিকা নেবে এই কোচিং সেন্টার বলে মনে করছেন ক্রীড়া প্রেমী মহল। পাশাপাশি ক্রীড়া প্রেমী মহলের মতে, এই উদ্যোগে এলাকায় ক্রীড়াচর্চার মান আরও উন্নত হবে এবং তরুণ প্রজন্ম ক্রিকেট খেলায় উৎসাহী হবে।





