Newsbazar24:পূর্ব রেলওয়ের মালদা বিভাগের উদ্যোগে ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৫’ উপলক্ষে, মালদার ইকো পার্কে একটি বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়। এই বছরের থিম, “প্লাস্টিক দূষণ বন্ধ করুন” এই অনুষ্ঠানের কেন্দ্রীয় লক্ষ্য।

পূর্ব রেলের এই অনুষ্ঠানটি পরিবেশ ও গৃহস্থালি ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মালদহের বিভাগীয় রেল ব্যবস্থাপকের (ডি আর এম) মণীশ কুমার গুপ্তের নেতৃত্বে ও নির্দেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ে মহিলা কল্যাণ সংস্থা মালদার সভাপতি মনীষা গুপ্তা ।
পূর্ব রেলওয়ে মহিলা কল্যাণ সংস্থার সদস্যরা, রেলওয়ে কর্মকর্তা, কর্মী এবং শিশুরা অত্যন্ত উৎসাহের সাথে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। এই অভিযান কেবল সবুজায়নের প্রচারই করেনি বরং প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং পরিবেশ বান্ধব অভ্যাস গ্রহণ সম্পর্কে সচেতনতাও ছড়িয়ে দিয়েছে।
পূর্ব রেলের, মালদা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে একটি পরিষ্কার এবং সবুজ ভবিষ্যত গড়ে তোলার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ।





