Newsbazar24:১৪ই নভেম্বর ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস। শুক্রবার নানান কর্মসূচির মাধ্যমে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরই অঙ্গ হিসেবে এদিন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষ থেকে প্রথমে এক সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে শুরু হয় এই শোভাযাত্রা। এই শোভাযাত্রায় শামিল হন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ ডায়াবেটিস আক্রান্ত রোগীরা পথ পরিক্রমা করে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপনের বার্তা তুলে ধরেন। শোভাযাত্রা শেষে মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পার্থ প্রতীম মুখোপাধ্যায়, সহকারি অধ্যক্ষ ডাঃ প্রসেনজিৎ বর, চিকিৎসক অধ্যাপক অভিজিৎ সাহা সহ অন্যান্যরা মিলে সাধারণ মানুষকে প্রথমে ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতন করেন। এরপর মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনে এক সচেতনতামূলক সেমিনার করেন। সেই সেমিনারে ডায়াবেটিস রোগ কী, কীভাবে হয় এই রোগ প্রতিরোধের উপায় কী কী ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন বলে জানা গেছে।






