news bazar24 ঃ সরকারি ছুটি থাকায় এক ডিসেম্বরের বদলে বৃহস্পতিবার বিশ্ব এইডস দিবস পালন করল জেলা স্বাস্থ্য দপ্তর। এদিন দুপুরে মালদা মেডিকেলের ট্রমা কেয়ার বিভাগের দ্বিতীয় তলায় একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মন্ডল, চিকিৎসক গৌতম সরকার সহ অন্যান্যরা।
মুখ্য স্বাস্থ্য অধিকারিক জানান, এক ডিসেম্বর সরকারি ছুটি থাকায় আজ আমরা বিশ্ব এইডস দিবস পালন করছি। আমাদের এবছরের থিম অধিকারের পথে চলুন। সাধারণ মানুষসহ পড়ুয়াদের সচেতন করতে এনিয়ে আমরা নানা কর্মসূচি নিয়েছি।





