বিশ্বের দরবারে ভারতের পতাকা, মহিলা কবাডিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

Newsbazar24:আবারও মহিলাদের বিশ্বকাপ কাবাডিতে জয়ী হলো ভারতীয় বীরাঙ্গনারা। সোমবার বাংলাদেশের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচে চাইনিজ তাইপেই এর বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। ফাইনালে তারা ৩৫-২৮ স্কোরে জয়লাভ করে।
এই নিয়ে টানা দ্বিতীয়বার মহিলাদের কাবাডি বিশ্বকাপ জিতল ভারত। গ্রুপ পর্বের চারটে ম্যাচেই তারা জয়লাভ করে। এরপর সেমিফাইনালে ইরানকে ৩৩-২১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে। উল্লেখ্য, এই টুর্নামেন্টে চাইনিজ তাইপেইও গ্রুপ পর্বের সব ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে তারা বাংলাদেশকে ২৫-১৮ ব্যবধানে পরাস্ত করে।
সম্প্রতি জোড়া বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথমে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ (Women Kabaddi World Cup 2025)। রবিবার (২৩ নভেম্বর) দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ। আর এবার কাবাডি বিশ্বকাপ জিতল ভারতের মেয়েরা।
চূড়ান্ত পর্যায়ের ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম দিকে তো চাইনিজ তাইপেই খেলোয়ারদের দাপট ছিল তারা টিম ইন্ডিয়ার ডিফেন্সকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে। কিন্তু, ভারতের ঐক্যবদ্ধ আক্রমণ ও ট্যাকল এবং পালটা আক্রমণই এই খেলার মোড় ঘুরিয়ে দেয়। সবথেকে বড় কথা, শেষপর্যন্ত টিম ইন্ডিয়া আসল কাজ হাসিল করে অর্থাৎ জয়লাভ করে।
উল্লেখ্য ২০২৫ মহিলা বিশ্বকাপে মোট ১১ দেশ অংশগ্রহণ করেছিল।
ভারতের মেয়েরা আপাতত বিশ্বের দরবারে গোটা দেশের নাম উজ্জ্বল করছে। গত ৩০ দিনের মধ্যে তারা ৩ বিশ্বকাপের খেতাব জয় করেছে।

সর্বপ্রথম গত ২ নভেম্বর আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়া হারায় দক্ষিণ আফ্রিকাকে। এরপর শ্রীলংকার কলম্বোয় ব্লাইন্ড মহিলা টি-২০ বিশ্বকাপেও দুর্দান্ত খেলে ফাইনালে তারা নেপালকে ৭ উইকেটে হারিয়ে দিয়। এই প্রথমবার দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ জিতল ভারত। আর এবার দেশের মহিলা কবাডি দলও বিশ্বকাপ জয় করল।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img