Newsbazar24: বিরসা মুন্ডার ১৫০তম জন্মবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রকের কৃষি গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ICAR–NINFET), কলকাতার উদ্যোগে আদিবাসীদের জন্য জনজাতীয় গৌরব বর্ষ পাকোয়ারা ২০২৫ এর অধীন নভেম্বরের ১ থেকে ১৫ পর্যন্ত ১৫ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
এরই অংশ হিসেবে ১৪ এবং ১৫ নভেম্বর দুই দিনব্যাপী
মিনি আদিবাসী কৃষক মেলা অনুষ্ঠিত হয় হবিবপুর ব্লকের কেন্দপুকুর এলাকায়। এই মেলায় প্রায় ২০০-র বেশি আদিবাসী কৃষক উপস্থিত ছিলেন।
সংস্থার পক্ষ থেকে সিনিয়র সায়েন্টিস্ট ড: নিলিমেশ মৃধা ও সৌরভ পাল প্রাকৃতিক তন্তু সংক্রান্ত আধুনিক প্রযুক্তি, গবেষণা ও কৃষকদের জন্য নানা সম্ভাবনার উপর বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া আইসিএসআর-সিআইএসএইচ কৃষি বিজ্ঞান কেন্দ্র মালদার পক্ষ থেকে ড: শিবম এবং ড: আনবু বিভিন্ন কৃষি প্রযুক্তি, উন্নত উৎপাদন কৌশল এবং আধুনিক কৃষিব্যবস্থা নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেন।
মেলায় বিভিন্ন প্রযুক্তি ও কৃষি–উপকরণ নিয়ে একাধিক স্টল বসানো হয়েছিল। কৃষকরা বিশেষ আগ্রহ সহকারে প্রত্যক্ষ করেন,পাট কীভাবে পচানো হয়,পাটতন্তু থেকে সুতো, কাপড়, অ্যাক্টিভেটেড কার্বন, ভেগান লেদার,পাটপাতার চা,বিভিন্ন হ্যান্ডিক্রাফ্ট পণ্য তৈরির প্রক্রিয়া,
ছাগল ও ভেড়ার লোম থেকে কেরাটিন সংগ্রহ করে হেয়ার অয়েল, বডি ক্রিম ও সয়েললেস মিডিয়া তৈরির প্রযুক্তি,
পাটসহ অন্যান্য প্রাকৃতিক তন্তু থেকে ভেগান লেদারের ব্যাগ, ফাইল ও নানান প্রোডাক্ট—এসব প্রদর্শনীতে দেখানো হয়।
মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের স্টলে কৃষকদের দেখানো হয়—ফসল প্রভাত,ফিজি-কন,বায়ো কন্ট্রোল এজেন্ট,হেরেমন ট্র্যাপ ও সোলার লাইট ট্র্যাপ,এবং উন্নত প্রযুক্তিতে চারা তৈরির কৌশল।
প্রদর্শনীতে অংশ নেওয়া আদিবাসী কৃষকেরা পুরো অনুষ্ঠানজুড়ে গভীর আগ্রহ ও উৎসাহ প্রকাশ করেন।






