news bazar24 ঃ চলছে বিয়ের মরশুম , আর তাতেই প্রত্যেক বিয়ের তিথিতে ঘটছে কিছু না কিছু গরমা গরম ঘটনা । এবার ঘটনা ঘটলো মাছ নিয়ে, বিয়ে বাড়ির খাবারের মেনুতে মাছ ছিল। বিয়েতে মাছের পদ পরিবেশন করা হচ্ছিল,আর হঠাৎ তাতেই আনন্দের পরিবেশে ব্যাপক হৈচৈ পড়ে গেল। বর ও পাত্রীর পরিবারের মধ্যে মারামারিতে আহত হয়েছেন অনেকে। এ অবস্থায় মাছের গন্ধ পেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যায় বর। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পাথারওয়া গ্রামে। বিয়ের অনুষ্ঠানে সবাই তুমুল হৈচৈ করছিল। রাতে খাবার পরিবেশনের সময় দুর্ঘটনা ঘটে। বর খেতে বসে দেখল মেনুতে মাছ আছে। এটা দেখে সবাই রেগে গেল। কিছুক্ষণ কথা কাটাকাটির পর বর-কনের আত্মীয়দের মধ্যে হাতাহাতি হয়। মারামারি এমন পর্যায়ে পৌঁছায় যে বরকে লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। মদ্যপ অবস্থায় বরের পরিবারের কয়েকজন কনের আত্মীয়কে মারধর করে।
মারামারির পরিবেশ তৈরি হতেই বিয়ের আসর থেকে পালিয়ে যান বর। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরও অশান্তি থামেনি। তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এর পর শুরু হয় বরের খোঁজ।
পুলিশ জানায়, গভীর রাতে বরের সন্ধান পাওয়া গেলেও প্রথমে সে বিয়েতে রাজি হয়নি। দুই পক্ষের মধ্যে অশান্তি থামার পর বরকে বিয়েতে রাজি করানো হয়। মারামারির কারণে মাথায় গুরুতর চোট পান একজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।





