বিনা বাঁধায় হাঁটতে হাঁটতে ভারতে ঢুকে পড়লেন বাংলাদেশি নাগরিক, ভারত-বাংলাদেশের খোলা সীমান্ত নিয়ে উঠছে প্রশ্ন ?

newsbazar24 ঃ কোচবিহারের হলদিবাড়ি এলাকা থেকে আজ আটক এক বাংলাদেশী নাগরিক । ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছে । আর এর মধ্যেই , কোচবিহারের হলদিবাড়ি থানার বোরা হলদিবাড়ি এলাকায় ভাওলাগঞ্জ সংলগ্ন খোলা ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পশ্চিম বঙগ পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে আজ সকালে ঘুরতে ঘুরতে বাংলাদেশ থেকে ভারতে ভুল করে চলে আসে ।
লোকটি নিজেও নাকি জানত না সে কোন দেশে প্রবেশ করেছে। ভারতে প্রবেশের জন্য তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। স্থানীয়রা অপরিচিত ব্যক্তির কথাবার্তা ও গতিবিধি সন্দেহজনক দেখে হলদিবাড়ি থানায় খবর দেয়। পরে হলদিবাড়ী থানার পুলিশ তাকে আটক করে। আটক ব্যক্তির নাম মোহাম্মদ হোসেন, বয়স ৪২ বছর। সে বাংলাদেশের কুষ্টিয়া এলাকার কুমারখালী থানার শুইলিয়া গ্রামে থাকে।

আটক মোহাম্মদ হোসেন এলাকাবাসীকে জানান, তিনি ঘোরাঘুরি করতে করতে এখানে আসেন এবং একটি প্লাটফর্ম থেকে নেমে হেঁটে যান। তিনি কখন এখানে এসেছেন তা তিনি জানেন না। তিনি বুঝতে পারেননি যে তিনি ভারতে প্রবেশ করেছেন।

হোসেনের কাছে যে ট্রেনের টিকিট ছিল তা ছিল পোড়াদহ থেকে চিলাহাটি। তার কাছ থেকে কিছু বাংলাদেশি টাকা ও ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিএসএফ ও পুলিশ প্রশাসন সব সময় সতর্ক রয়েছে। এমতাবস্থায় দিবালোকে কীভাবে একজন বাংলাদেশি ভারতে প্রবেশ করলেন তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

একই সঙ্গে অনেকেই মনে করেন, আজকের ঘটনা আবারও প্রমাণ করেছে যে, কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ভারত-বাংলাদেশের খোলা সীমান্ত নিশ্চিতভাবেই নিরাপদ নয়।
বাংলাদেশি আটকের ঘটনার তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটক বাংলাদেশি নাগরিককে আগামীকাল আদালতে হাজির করা হবে।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img