Malda:বিডিও অফিসের নাম করে আবাস যোজনার গ্রাহকদের থেকে টাকা দাবি, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধান

Newsbazar24 :বিডিও অফিসের নাম করে আবাস যোজনার গ্রাহকদের কাছ থেকে সাত হাজার টাকা দাবি পঞ্চায়েত প্রধানের। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত। তৃণমূল প্রধানের এই নির্দেশ দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। এই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল মালদার কালিয়াচক তিন নম্বর ব্লক। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতর প্রধান আব্দুল আহাদ। এই বিষয়ে প্রধানের বিরুদ্ধে মুখ খুলেছেন পঞ্চায়েতের বিরোধী সদস্য থেকে শাসক সদস্যরাও। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সদস্যরা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক বলে জানা গিয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে,বৈষ্ণবনগরের একটি রেস্টুরেন্টে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আবদুল আহাদ সমস্ত পঞ্চায়েত সদস্যদের নির্দেশ দিচ্ছেন, আবাস যোজনার সমস্ত উপভোক্তাদের কাছ থেকে ৭ হাজার টাকা করে তুলতে হবে কারণ বিডিও অফিসে এই টাকা দিতে হবে।
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেসের অভিযোগ এর সাথে তৃণমূলের বড় নেতাদেরও যোগ সাজোশ রয়েছে। যদিও পাল্টা তৃণমূলের দাবি কেউ যদি অন্যায় করে দল তাকে রেয়াত করবে না। প্রশাসন ও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
প্রসঙ্গত বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ও বিজেপির সমর্থনে মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন নির্দল থেকে নির্বাচিত আব্দুল আহাদ। যদি পরবর্তী সময়ে প্রধান তৃণমূলে যোগদান করেন।
এই বিষয়ে কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিও সুকান্ত সিকদার জানিয়েছেন, মানুষ যাতে কাউকে বেআইনিভাবে টাকা না দেন সেই কারণে দশ দিন ধরে মাইকিং করে হ এলাকায় প্রচার করা হচ্ছে। কেউ যদি বিডিও অফিসের নাম করে টাকা চেয়ে থাকেন এবং সেই বিষয়ে যদি অভিযোগ হয় তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img