Newsbazar24:বৈশালী ডালমিয়ার বাড়িতে বোমা নিয়ে হামলা চালালো একদল দুষ্কৃতী। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
জানা যায় ঠাকুরপুকুরে যে বাড়িতে বিজেপি নেত্রী বৈশাখী ডালমিয়া থাকেন সেখানে গতকাল রাতে কে বা কারা হামলা চালায়। তবে কি কারনে এই ঘটনা তা এখনো জানা যায়নি। যদিও ঘটনায় কেউ আহত হয়নি কিন্তু তার বাড়ি জুড়ে বোমার ছাপ। রাতেই পুলিশে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন বৈশাখী ডালমিয়া। তবে এখনো পর্যন্ত পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে কিনা তা তিনি বলতে পারছেন না বলেও জানান।
প্রসঙ্গত এর আগে তার পুত্রকেও রাস্তায় ফেলে বেধরক মাছধর করেছিল একদল দুষ্কৃতী। সে ব্যাপারে ও পুলিশের অভিযোগ জানিয়ে কোন লাভ হয়নি বলে জানিয়েছেন তিনি। তিনি পুলিশী নিরবতার দিকে আঙুল তুলেছেন। ঘটনার জেরে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে?



