বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন সর্বকনিষ্ঠ নীতিন নবীন

Newsbazar24:বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন নিতিন নবীন। সর্বভারতীয় সভাপতি নির্বাচন সম্পন্ন হল দিল্লিতে। সোমবার, মাঘ শুক্ল পক্ষের প্রতিপদে মনোনয়ন জমা ও স্ক্রুটিনির প্রক্রিয়া শেষ হয় এবং কার্যত নিশ্চিত হয় দলের নতুন সর্বভারতীয় সভাপতির নাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জাতীয় সভাপতি পদে নির্বাচিত হলেন কার্যনির্বাহী সভাপতি নিতিন নবীন।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে আজ মঙ্গলবার বলে জানা গেছে।

সোমবার বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনকে ঘিরে দিল্লির দলীয় সদর দপ্তরে ছিল উল্লেখযোগ্য রাজনৈতিক তৎপরতা। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্য ইউনিটের সভাপতি এবং দলের একাধিক সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য তাঁদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিজেপির জাতীয় রিটার্নিং অফিসার কে লক্ষ্মণের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ জানুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। একই দিনে বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রাখা হয়। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে নিতিন নবীনের বিরুদ্ধে কোনও মনোনয়ন জমা পড়েনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তাঁর সভাপতি নির্বাচিত হওয়া নিশ্চিত হয়ে যায়।

বিজেপির সংবিধান অনুযায়ী, জাতীয় সভাপতি পদের জন্য একটি রাজ্যের ইলেক্টোরাল কলেজের অন্তত ২০ জন সদস্য যৌথভাবে কোনও প্রার্থীর নাম প্রস্তাব করতে পারেন। সেই প্রার্থীকে কমপক্ষে চার বছর দলের সক্রিয় সদস্য হবে এবং অন্তত ১৫ বছর আগে বিজেপির সদস্যপদ গ্রহণ করতে হবে। এই সমস্ত শর্ত পূরণ করেই সভাপতি নির্বাচনের দৌড়ে এগিয়ে যান নিতিন নবীন।

মাত্র ৪৫ বছর বয়সে বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়ে দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতির তকমা পেলেন নিতিন। বিজেপি নেতৃত্ব এই নির্বাচনকে সংগঠনের ভিতরে ঐক্যের বার্তা হিসেবে তুলে ধরতে চাইছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা নির্বাচনের পর সংগঠনকে আরও মজবুত করতে এবং ভবিষ্যতের নির্বাচনী লড়াইয়ের জন্য নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত।

কিন্তু এই সিদ্ধান্তে দলের একাংশ খুশি নয়। তাঁদের আশঙ্কা, নীতীন সভাপতির দায়িত্ব নেওয়ার পর সংগঠনে তরুণ নেতাদের প্রভাব আরও বাড়তে পারে। ফলে ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, অশ্বিনী বৈষ্ণব কিংবা নির্মলা সীতারামনের মতো অভিজ্ঞ নেতারা সাংগঠনিক ক্ষেত্রে তুলনামূলকভাবে কম গুরুত্ব পেতে পারেন।
এবারে নিতিন নবীনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে-দলের অভ্যন্তরে এই অসন্তোষ সামাল দেওয়া এবং অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা। একদিকে সংগঠনকে নতুন গতিতে এগিয়ে নিয়ে যাওয়া, অন্যদিকে প্রবীণ নেতাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো-এই দ্বিমুখী চ্যালেঞ্জই ঠিক করে দেবে বিজেপির আগামী দিনের সাংগঠনিক রূপরেখা।

সপ্তাহের সেরা

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট! কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি থেকে সুবিধা—জানুন এক নজরে সবকিছু

ই-পাসপোর্টে কী কী সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা নিউজবাজার২৪ ডিজিটাল ডেস্ক:...

টি–টোয়েন্টি ক্রিকেটে ২৫০ রানও আর নিরাপদ নয়! আক্রমণাত্মক ব্যাটিংয়ে বদলে যাচ্ছে ক্রিকেটের পুরনো দর্শন

টি–টোয়েন্টি ক্রিকেটে কেন এত দ্রুত বদলে যাচ্ছে ব্যাটিংয়ের ধরন? নিউজ...

গাজোলে পুকুর খুঁড়তেই উঠল প্রাচীন বিষ্ণুমূর্তি, বালুরঘাটে রহস্যময় সিঁড়ি! দোলপূর্ণিমায় দুই জেলায় হুলুস্থুল

গাজোলে পুকুর সংস্কারে উঠে এল প্রাচীন বিষ্ণুমূর্তি: পূজার্চনায় মাতলেন...

Topics

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট! কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি থেকে সুবিধা—জানুন এক নজরে সবকিছু

ই-পাসপোর্টে কী কী সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা নিউজবাজার২৪ ডিজিটাল ডেস্ক:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img